মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
35.5 C
Dhaka

ফিউচার লিডারশিপ প্রোগ্রাম চালু করলো এনার্জিপ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পেশাগত ক্ষেত্রে শিক্ষার্থীদের যাত্রাকে ত্বরাণ্বিত করতে ‘এনার্জেটিক ফিউচার লিডারশিপ প্রোগ্রাম (ইএফএলপি)’ শীর্ষক একটি প্রোগ্রাম চালু করেছে শীর্ষস্থানীয় জ্বালানি, শক্তি ও ইঞ্জিনিয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল)।

ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আরও বৃহৎ পরিসরে নিজ পেশাগত খাতের পরিধি বিস্তৃতিতে সহায়তার লক্ষ্যে এনার্জিপ্যাক এই প্রোগ্রামের আয়োজন করেছে। তিন মাসব্যাপী এনার্জেটিক ফিউচার লিডার প্রোগ্রামটিতে থাকছে মোট ১২টি কোর্স। এটি ভার্চুয়াল মাধ্যমে বছরে দুইবার অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা অভিজ্ঞ প্রফেশনালদের থেকে শিখতে পারবেন।

লিডারশিপ প্রোগ্রামের উদ্ভাবনী, আকর্ষণীয় ও সমন্বয়মূলক কাঠামোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এনার্জিপ্যাকের চিফ স্ট্র্যাটেজি অফিসার নাওয়ীদ রশিদ বলেন, “একজন আদর্শ লিডারের মধ্যে সাহস, ভবিষ্যতের লক্ষ্যমাত্রা সমূহ নিয়ে স্পষ্ট ধারণা এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অন্যদের কাছ থেকে সেরা পারফরমেন্স বের করে আনার সক্ষমতা থাকা বাঞ্ছনীয়। এনার্জিপ্যাক এই জীবন-বদলে দেওয়ার মতো দক্ষতাকে গুরুত্বসহকারে বিবেচনা করে; তাই, আমরা ক্রস-ফাংশনাল অভিজ্ঞতা, পরীক্ষামূলক শিক্ষা এবং নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ প্রদানের জন্য এই অনন্য এনার্জেটিক ফিউচার লিডার প্রোগ্রাম (ইএফএলপি) চালু করেছি। প্রতিনিয়তই আমরা দেশের জনগণের স্কিল ডেভেলপমেন্ট, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনীতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

৩য় ও ৪র্থ বর্ষে অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এই এক্সক্লুসিভ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদেরকে স্বীকৃতিস্বরূপ একটি গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক সনদপত্র প্রদান করা হবে। শুধু তাই নয়, প্রোগ্রামের সেরা তিনজন অংশগ্রহণকারী এনার্জিপ্যাকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে অগ্রাধিকার পাবেন।

আগ্রহী ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা https://www.energypac.com/energetic-future-leadership-program/  – এর মাধ্যমে নিবন্ধন করে প্রোগ্রামে অংশগ্রহণের আবেদন করতে পারবেন।

১৭ নভেম্বর থেকে ২৬ নভেম্বর, ২০২১ পর্যন্ত ইনটেক-১ এর জন্য প্রথম পর্বের আবেদন গ্রহণ উন্মুক্ত থাকবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি