শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.4 C
Dhaka

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে গত ৭ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ঐতিহ্যবাহী তুর্কি রেস্টুরেন্ট আদানা সোফরাসি (Adana Sofrasi)-তে এক গ্র্যান্ড ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত হয়। এতে বিআইটিপিএনের সম্মানিত সদস্যদের পাশাপাশি আইসিটি খাতের শীর্ষস্থানীয় বৈশ্বিক ও দেশীয় ট্রেড বডি, বিভিন্ন অ্যাসোসিয়েশন ও ক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিআইটিপিএনের সভাপতি ফারুক আজম আরশাদ এবং সহ-সভাপতি এস. এম. সাজ্জাদ হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম আজাদ।

এ সময় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক মো. জুয়েল চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজমুস সাকিব এবং কোষাধ্যক্ষ এম. এ. তাহের।

বিআইটিপিএনের ইসি পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য নোমান হায়দার তার বক্তব্যে দেশের আইসিটি খাতে বিআইটিপিএনের অবদান, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়াও বিআইটিপিএনের স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ তাদের নিজ নিজ কমিটির ভিশন ও মিশন সম্পর্কে বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক বিষয়ক চেয়ারম্যান মাকসুদ হোসেন, পিআর ও কমিউনিকেশন চেয়ারম্যান শামীম আজাদ, মেম্বারশিপ অ্যাফেয়ার্স চেয়ারম্যান মোশিউর রহমান, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান শরীফ আহসান, ইভেন্ট ম্যানেজমেন্ট চেয়ারম্যান তারারজু রাহবার এবং কর্পোরেট অ্যাফেয়ার্স কো-চেয়ারম্যান ইমতিয়াজ।

অনুষ্ঠানে বিআইটিপিএনের প্রতিষ্ঠাতা সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারা আইটি প্রফেশনাল কমিউনিটির উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এছাড়া দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তৈরি পোশাক (RMG), স্বাস্থ্যসেবা, হসপিটালিটি খাতসহ বিভিন্ন শিল্প ও সংগঠনের বিশিষ্ট প্রতিনিধিরাও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত ইফতার আয়োজনটির স্পনসর ছিল বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান Race Online Limited, যা ফাইবার ও ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও উচ্চগতির ডাটা ও ইন্টারনেট সংযোগ প্রদান করে আসছে।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার গেট-টুগেদার দেশের আইটি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংযোগ এবং ভবিষ্যৎ উদ্ভাবনী উদ্যোগকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে। প্রেস বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি