শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
26.6 C
Dhaka

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে ‘চীনা সামরিক কোম্পানি’ আখ্যা দিয়ে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে ফেডারেল আদালতে একটি মামলা করেছে আলিবাবা। গত মঙ্গলবার দায়ের করা এই মামলায় প্রতিষ্ঠানটি অবিলম্বে কালো তালিকা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছে।

গত ৮ জুন পেন্টাগন কথিত ‘চীনা সামরিক কোম্পানি’র তালিকাটি বড় করে মোট ১৮৮টি প্রতিষ্ঠানে উন্নীত করে। ওয়াশিংটনের আশঙ্কা, বেইজিং তার দেশের বেসরকারি খাতের প্রযুক্তিগত অগ্রগতিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। পেন্টাগনের দাবি, চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে আলিবাবা মূলত দেশটির প্রতিরক্ষা খাতের সহযোগী হিসেবে কাজ করছে।

তবে পেন্টাগনের এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আলিবাবা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এই সিদ্ধান্তের কোনো বাস্তবিক বা আইনি ভিত্তি নেই। আলিবাবা একটি স্বাধীন পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয় এবং তাদের পণ্য ও সেবাগুলো মূলত খুচরা ব্যবসা, পণ্য পরিবহন ও তথ্যপ্রযুক্তির জন্য তৈরি—কোনো অস্ত্র বা সামরিক কার্যক্রমের জন্য নয়।

মার্কিন সরকারের এই সিদ্ধান্তকে ‘স্বেচ্ছাচারী ও খামখেয়ালি’ আখ্যা দিয়ে আলিবাবা জানিয়েছে, এর ফলে কোম্পানিটি ইতোমধ্যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। এটি তাদের সুনাম ক্ষুণ্ন করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, নতুন মার্কিন আইন অনুযায়ী এই তালিকায় থাকা কোম্পানিগুলোর সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি কোনো চুক্তি করতে পারবে না। চলতি মাসে আলিবাবা ছাড়াও চীনের জনপ্রিয় ইন্টারনেট অনুসন্ধান ইঞ্জিন ‘বাইদু’, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘বিওয়াইডি’ ও ‘নিও’ এবং জৈবপ্রযুক্তি কোম্পানি ‘উক্সি অ্যাপটেক’ এই কালো তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে উক্সি অ্যাপটেকও মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি