শনিবার, আগস্ট ২৯, ২০২৬
28 C
Dhaka

নিজস্ব এআই চিপ আনলো মাইক্রোসফট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য নতুন দুটি কম্পিউটিং চিপ নিয়ে এল মাইক্রোসফট। এই ধরনের চিপ কেনার ব্যয় বেশি হওয়ায় নিজস্ব চিপ উৎপাদনের এই উদ্যোগ। নিজস্ব সফটওয়্যার ও আজুর ক্লাউড কম্পিউটিং সার্ভিসে এসব চিপ ব্যবহার হবে বলে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ইগনাইট ডেভেলপার কনফারেন্সে ‘মাইয়া’ নামের নতুন চিপ উন্মোচন করে মাইক্রোসফট। এটি এআই প্রযুক্তি ও মাইক্রোসফটের কোপাইলট সার্ভিসে ব্যবহৃত হবে। সেসঙ্গে এআইভিত্তিক বিভিন্ন সার্ভিস তৈরিতে ডেভেলপাররা এই চিপ ব্যবহার করতে পারবে।

লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রসেস করার জন্য মাইয়া চিপের নকশা করা হয়। মাইক্রোসফটের অংশীদারি কোম্পানি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও আজুর ক্লাউড সার্ভিসে এই চিপ ব্যবহার করা হবে।

এআইভিত্তিক বিভিন্ন সেবা দেওয়ার জন্য খরচ বেশি হয়। সাধারণ সার্চ ইঞ্জিনের চেয়ে এই প্রযুক্তির ব্যয় ১০ গুণ বেশি। তাই মাইক্রোসফট ও গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের ব্যয় বেড়ে গিয়েছে।

মাইক্রোসফটের নির্বাহীরা বলেছেন, কোম্পানির সব পণ্য এক এআই মডেলের আওতায় এনে খরচ কমানোর চেষ্টা করছে মাইক্রোসফট। মাইয়া চিপের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব বলে।

মাইক্রোসফটের ক্লাউড ও এআই গ্রুপের ইক্সুকেটিভ ভাইস প্রেসিডেন্ট স্কট গুথরি বলেছেন, এই চিপের মাধ্যমে গ্রাহকদের কম খরচে দ্রুত ও উচ্চ মানের সার্ভিস দেওয়া যাবে।

আগামী বছর এটি আজুর গ্রাহকদের ক্লাউড সার্ভিসে ব্যবহৃত হবে যেখানে এনভিডিয়ার চিপ ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসের (এএমডি) ব্যবহার করা হয়। এএমডি চিপভিত্তিক ওপেনএআইয়ের সবচেয়ে উন্নত মডেল জিপিটি ৪ নিয়েও কাজ করছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের দ্বিতীয় চিপ ‘কোবাল্ট’ গত মঙ্গলবার ঘোষণা করা হয়। এটি কোম্পানির অভ্যন্তরের খরচ সাশ্রয় করবে। এটি মাইক্রোসফট ক্লাউড পরিসেবার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যামাজন ওয়েব সার্ভিসের (এডাব্লুএস) সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করবে।

কোবাল্ট চিপ আর্ম হোল্ডিংসের প্রযুক্তি দিয়ে তৈরি একটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (সিপিইউ)। মাইক্রোসফট বলেছে, ইতিমধ্যেই কোবাল্টকে বিভিন্ন ব্যবসায়িক টুলে ব্যবহার করা শুরু করা হয়েছে।

গুথরি বলেছে, অ্যামাজন ওয়েব সার্ভিসের গ্র্যাভিটন চিপের সঙ্গে প্রতিযোগিতা করতে কোবাল্টকে সরাসরি বিক্রি করতে চায় মাইক্রোসফট।

এই মাসের শেষ দিকে এডাব্লুএস একটি ডেভেলপার কনফারেন্সের আয়োজন করবে। গ্র্যাভিটন চিপের প্রায় ৫০ হাজার গ্রাহক আছে বলে অ্যামাজন দাবি করছে।

চিপ দুটির পারফরমেন্স বাড়ানোর জন্য অন্যান্য কোম্পানির চিপের তুলনায় মাইক্রোসফট এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে। আজুর হার্ডওয়্যার সিস্টেম এন্ড ইনফ্রাসট্রাকচারের ভাইস প্রেসিডেন্ট রানি বোকার বলেন, তাইওয়ানের সেমিকনডাক্টর কোম্পানির ৫ ন্যানোমিটার প্রযুক্তি চিপ দুটিতে ব্যবহার করা হয়েছে।

ব্যয়বহুল কাস্টম এনভিডিয়া নেটওয়ার্কিং প্রযুক্তির পরিবর্তে মাইয়া চিপটি ইথারনেট (এক ধরনের তারযুক্ত কম্পিউটার নেটওয়ার্কিং প্রযুক্তি) কেবলের সঙ্গে যুক্ত হবে

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি