শনিবার, নভেম্বর ২১, ২০২৬
24 C
Dhaka

বাজারে আসুস আরওজি সিরিজের নতুন গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: গেমারদের জন্য এবার বাজারে আরওজি সিরিজের ২৭” ওএলইডি মনিটর বাজারে নিয়ে আসলো আসুস, যার মডেলঃ পিজি২৭একিউডিএম। ২৫৬০x১৪৪০ রেজুলেশন নিয়ে ২৪০ হার্টযের রিফ্রেশ রেট সাথে .০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম গেমিং এ নতুন এক অভিজ্ঞতা প্রদান করবে।

১৬:৯ এস্পেক্ট রেশিও এই মনিটরে রয়েছে ওএলইডি প্যানেল, যা ডিসপ্লে ওইজেড সেন্টার থেকে সহজে চালু করা যায়। ওএলইডি প্যানেলটি অনেক বেশি কালার কন্ট্রাস্ট দিতে সক্ষম। সাইড থেকে দেখে এই মনিটরে কোন নেগেটিভ কালার পাওয়া যায়নি। এতে ট্রু ১০ বিট কালার ডেপথ ৪৫০ সিডি/এম২ ম্যাক্স ব্রাইটনেস  ১০০০ নিটস এইচডিআর পিক ব্রাইটনেস ১৫০০,০০০ঃ১ কন্ট্রাস্ট রেশিও, ৯৯% ডিসিআই পি-৩ কালার গেমোট এবং ডেল্টা ই < ২ কালার রয়েছে যা সবচেয়ে সুন্দর কালার নিখুঁত ভাবে প্রদর্শন করতে পারে।

দেখতে খুব এসথেটিক, প্রিমিয়াম এবং মডার্ন ডিজাইনের ফ্রেমলেস এই মনিটরে আছে অ্যান্টি-গ্লেয়ার মাইক্রো টেক্সচার কোটিং যা ডিসপ্লের উজ্জলতা সামান্য কমিয়ে দিয়ে ব্যবহারকারীর চোখে দেখার অভিজ্ঞতাকে আরও সহনীয় করে তোলে।

মজার বিষয় হচ্ছে, এই মনিটরে রয়েছে সেল্ফ পিক্সেল ক্লিনিং সিস্টেম যা নিজেই মনিটরে পিক্সেল সমস্যা ধরে ঠিক করে ফেলতে পারে। এই সিস্টেমটি চালু করার পর সম্পূর্ণ হতে ৬ মিনিটের মতো সময় নিয়ে থাকে।

এতে থাকা কাস্টম হিটসিঙ্ক এবং ইন্টেলিজেন্ট ভোল্টেজ অপটিমাইজেশন মনিটরের প্যানেলের কার্যকারিতা ও লাইফ স্প্যান বাড়িয়ে দিতে সাহায্য করে।

এনভিডিয়া জি-সিঙ্ক কম্পাটিবেল হওয়াতে এই মনিটরে কম লেটেন্সি সহ সুপার স্মুথ এবং টিয়ার-ফ্রি ভিজ্যুয়াল পাওয়া যাবে।

গেম খেলার ক্ষেত্রে রগ সিরিজের এই মনিটর বাড়তি যেসব সুবিধা দেবে তা হচ্ছেঃ

গেম প্লাসঃ স্টপওয়াচ, ক্রসহেয়ার, টাইমার, এফপিএস কাউন্টার, ডিসপ্লে এলাইনমেন্ট।

গেম ভিজুয়ালঃ রেসিং, মোবা, সিনেমা, আরটিএস/আরপিজি, এফপিএস মুড, এস-আরজিবি, সিনারি।

এছারাও ফ্লিকার ফ্রি ও লো ব্লু লাইট টেকনোলোজি তো রয়েছেই যা টিউবি রেইনল্যান্ড সার্টিফাইড।

এই মনিটরে আছে এরগোনোমিক স্ট্যান্ড আছে যা ০ থেকে ১১৫ মিলিমিটার পর্যন্ত হাইট, -৩০ থেকে +৩০ ডিগ্রী পর্যন্ত সোয়াইভেল, -৯০ থেকে +৯০ ডিগ্রী পর্যন্ত পিভট, -৫ থেকে +২০ ডিগ্রী পর্যন্ত টিল্ট অ্যাডজাস্ট করে আরামদায়ক ভাবে দেখার অভিজ্ঞতা দিয়ে থাকে। শুধুমাত্র টেবিলের উপর নয়, চাইলে এটা ওয়াল মাউন্ট করেও ব্যবহার করা যাবে। তবে টেবিলের উপর আরওজি মনিটর রাখলে স্ট্যান্ডের মাঝে থাকা আরওজি লাইট টেবিলের উপর গেমারকে আলাদা একটি গেমিং লুক দেয়।

পোর্টস এর দিক থেকেই আসুসের এই মনিটর হতাশ করেনি। আই/ও পোর্টস হিসেবে আছেঃ ডিসপ্লে পোর্ট ১.৪ ১টি, এইচডিএমআই ২.০ ২টি, এয়ারফোন জ্যাক ১ টি, ইউএসবি হাব ৩.২ জেন১ টাইপ-এ ২টি।

আসুস রগ পিজি২৭একিউডিএম মনিটরটি বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। প্রোডাক্টটি এখন পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি