বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
30 C
Dhaka

সরকারি সংস্থাগুলোতে ‘সাইবার হামলা ও গুপ্তচরবৃত্তির চেষ্টা’র বিষয়ে সার্ট-এর সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (BGD e-GOV CIRT)-এর সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের নিয়মিত পর্যবেক্ষণে APT-C-61 নামে একটি গ্রুপের সন্দেহজনক কার্যকলাপ পরিলক্ষিত হচ্ছে। এ গ্রুপ ২০২১ সালের মাঝামাঝি হতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্থা যেমন সরকারি, সামরিক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরির চেষ্টা করছে। যার ফলশ্রুতিতে বড় ধরনের সাইবার হামলার সম্ভাবনা রয়েছে।

এ গ্রুপ হারপুন/ফিশিং ইমেইলস (harpoon emails) এবং স্যোশাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে ম্যালিসিয়াস প্রোগ্রাম ছড়িয়ে টার্গেট ডিভাইসে আক্রমণের মাধ্যমে তথ্য চুরির চেষ্টা করছে।

এই আক্রমণ প্রতিহত করতে সকল সরকারি, সামরিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলোঃ 

ম্যালিসিয়াস ডোমেইন, আইপি অ্যাড্রেস এবং ইউআরএলগুলোকে নূন্যতম বিগত ছয় মাসের নেটওয়ার্ক কমিউনিকেশন এবং লগ মনিটর করা।

নিজেদের নেটওয়ার্কে কনট্রোল নিশ্চিত করা এবং নিয়মিতভাবে ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করা।

যদি কোনো ম্যালিসিয়াস কার্যক্রম নেটওয়ার্কে পরিলক্ষিত হয় তাহলে ডিজিটাল নিরাপত্তা এজেন্সিকে অবহিত করা।

সার্ট-এর ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট : https://www.cirt.gov.bd/observed-apt-c-61-threat-actors-malicious-activities-targeting-bangladesh/

ডিজিটাল নিরাপত্তা এজেন্সি থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে গত ২৮ অক্টোবর তারেক এম. বরকতউল্লাহ, প্রকল্প পরিচালক, বিজিডি ই-গভ সার্ট, পরিচালক (অপারেশন) এসব জানান। 

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি