বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
29.4 C
Dhaka

টেন মিনিট স্কুলের কোর্সে বিকাশ পেমেন্টে বিশাল ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইনে শেখাকে আরো সাশ্রয়ী করতে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’ এর নির্দিষ্ট কোর্সগুলোতে বিকাশ পেমেন্টে ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। অফারটি চলবে নভেম্বর ৩০, ২০২১ পর্যন্ত।

টেন মিনিট স্কুলের “ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা প্রস্তুতি”, “এইচএসসি ২০২১ শেষ মূহুর্তের প্রস্তুতি” এবং “এইচএসসি শর্ট সিলেবাস ২০২২” – এই নির্দিষ্ট কোর্সগুলোতে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশে পেমেন্ট করলে ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন শিক্ষার্থীরা। একজন গ্রাহক অফার চলাকালীন সময়ে ‍দুইবার এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

টেন মিনিট স্কুলে থেকে সেবা গ্রহণ করতে শিক্ষার্থীদের অ্যাপ ও ওয়েবসাইটে নির্দিষ্ট কোর্স সিলেক্ট করে পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ সিলেক্ট করতে হবে। পরবর্তীতে নাম্বার, ওটিপি ও পিন দিয়ে সহজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা।

যাত্রা শুরুর পর থেকে দেশের সবচেয়ে সমৃদ্ধ এবং নির্ভরযোগ্য অনলাইন এডুকেশন প্লাটফর্মে পরিণত হয়েছে টেন মিনিট স্কুল। প্রতিদিন ওয়েবসাইট, অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একাডেমিক, অ্যাডমিশন, স্কিল ডেভেলপমেন্ট সহ নানান কোর্স গ্রহণ করছে বিশ লাখের বেশী শিক্ষার্থী। অনলাইন কুইজ, ভিডিও, টিউটোরিয়াল, মডেল টেস্ট, ইনফোগ্রাফিকস ও ব্লগের সমন্বয়ে কোর্সগুলো হয়ে উঠেছে অংশগ্রহণমূলক ও আনন্দময়।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি