মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
28.9 C
Dhaka

উপায়’কে উদ্ধাবনী প্রযুক্তি সুবিধা দিবে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মহামারিতে ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বর্তমানে মানুষ ক্যাশবিহীন পেমেন্টে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করছেন, যার ফলে দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায়, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে ও প্রযুক্তিগত সমাধান নিয়ে আসার লক্ষ্যে সম্প্রতি দ্য রেনেসাঁ হোটেল ঢাকায় ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান উপায় -এর সাথে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন।

এই পার্টনারশিপের মাধ্যমে গ্রামীণফোন উদ্ভাবনী ডেটা সলুশন প্রদান করবে,যার মাধ্যমে উপায় ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশনটি ইন্টারনেট চার্জ ছাড়াই ব্যবহার করতে পারবেন। এছাড়াও, ব্যবহারকারীরা গ্রামীণফোন নাম্বার ব্যবহার করে নিবন্ধন করার মাধ্যমে অতিরিক্ত ৫০০ মেগাবাইট ডেটা এবং ৫০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড উপভোগ করতে পারবেন।

এ ব্যাপারে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘কোভিড-১৯ নগদ অর্থের মাধ্যমে ছড়াতে পারে বলে বর্তমানে অনেক মানুষ ক্যাশ লেনদেনে সংকোচ বোধ করেন এবং ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনে সুরক্ষিত বোধ করেন। ক্যাশ থেকে ক্যাশবিহীন লেনদেনে এই রূপান্তর ডিজিটাল পেমেন্ট ব্যবহার বৃদ্ধি করেছে, যা দেশজুড়ে ডিজিটাল রূপান্তরকেও ত্বরাণ্বিত করেছে। গত মে মাস পর্যন্ত, ৩০-৩৫ শতাংশ আর্থিক লেনদেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে হয়েছে। ক্যাশবিহীন পেমেন্টের এই প্রবণতা এমএফএস সহ সকল আর্থিক প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহারে উৎসাহিত করছে।    এবং ডিজিটাল পেমেন্টের এই ক্রমবর্ধমান ব্যবহারের সাথে তাল মেলাতে এই প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্ভাবনী রিসোর্স ও সমাধান ব্যবহারের সুযোগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘মানুষকে প্রয়োজনীয় বিষয়ের সাথে যুক্ত করার ক্ষেত্রে দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে, আমরা উপায় -এর সাথে পার্টনারশিপ করার মাধ্যমে তাদের উদ্ভাবনী সেবা প্রদান করতে পেরে আনন্দিত। আমাদের প্রত্যাশা এ উদ্ভাবনী সমাধান উপায়ের অবকাঠামোগত সামর্থ বৃদ্ধি করবে এবং ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে ক্যাশলেস পেমেন্ট সুবিধা গ্রহণে সহায়তা করবে।’

উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সাইদুল এইচ খন্দকার বলেন, ‘গ্রামীণফোন নেটওয়ার্কে আমাদের গ্রাহকদের জন্য উদ্ভাবনী এ অফার নিয়ে আসার ক্ষেত্রে গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো আমরা গ্রাহকদের দীর্ঘস্থায়ী একটি সমস্যা সমাধানে কাজ করছি। প্রায়শই ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে লেনদেন করতে চান, কিন্তু অনেক সময় প্যাকেজের মেয়াদ থাকে না কিংবা অ্যাপ ব্যবহারে গ্রাহকদের ডেটা প্যাক কেনা থাকে না। এ অফার গ্রাহকদের জন্য চমৎকার অভিজ্ঞতা প্রদান করবে কেননা তারা এখন কোনো ডেটা চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে। গ্রামীণফোনের সাথে পার্টনারশিপের এটা শুরু। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এ পার্টনারশিপ সামনেও চলমান থাকবে এবং গ্রাহকদের জন্য আরও সুবিধা নিয়ে আসার ক্ষেত্রে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ পার্টনারশিপ অবদান রাখবে।’

পার্টনারশিপে স্বাক্ষর করেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান এবং উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সাইদুল এইচ খন্দকার। এছাড়াও, অনুষ্ঠানে ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের বিজনেসের ডিরেক্টর, হেড অব প্রাইম অ্যাকাউন্টস মো. নাসার ইউসুফ; ইউনাইটেড ফিনটেক কোম্পানি লিমিটেডের (উপায়) বোর্ড অব ডিরেক্টরস এর মেম্বার এটিএম তাহমিদুজ্জামান; প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. নূর-ই-আলম সিদ্দিকী, এর চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান এবং চিফ মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মাহবুবুর রহমান।

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে উপায় অ্যাপ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি