রবিবার, জুলাই ২৬, ২০২৬
26.3 C
Dhaka

ব্যবসার বিকাশে দারাজের সেলার রেফারেল প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক : যাত্রার শুরু থেকেই দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ উদ্ভাবন এবং ক্রেতা-বিক্রেতাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে সুনামের সাথে কাজ করে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘সেলার রেফারেল প্রোগ্রাম’ শীর্ষক ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে, যা গ্রাহক ও বিক্রেতাদের সাথে পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি করবে। নতুন সেলার রেফারেল প্রোগ্রামের মাধ্যমে দারাজের ক্রেতা ও বিক্রেতা উভয়েই দারাজ প্ল্যাটফর্মে নতুন বিক্রেতাদের রেফার করতে পারবে। এর মাধ্যমে দারাজ প্ল্যাটফর্ম ও বিক্রেতা উভয়েরই সামগ্রিক ব্যবসায়িক পদ্ধতির উন্নতিসাধিত হবে।

নতুন বিক্রেতা দারাজে সাইন আপ করার সময় রেফারেল কোডটি ব্যবহার করলে, রেফারীর প্রাথমিক উদ্দেশ্য পূরণ হবে। এরপর বিক্রেতা একটি নির্দিষ্ট বেঞ্চমার্ক অর্জনের পরে রেফারেল কোড প্রদানকারী রেফারী পুরস্কার হিসেবে ৩০০ টাকার দারাজের ভাউচার পাবেন। একজন যতখুশি ততবার রেফার করতে পারলেও, প্রতিমাসে ৫জন বিক্রেতাকে রেফারের জন্য সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত ভাউচার পাবেন।

এ সম্পর্কে সেলার মার্কেটপ্লেস কমার্শিয়াল ডিরেক্টর জনাব কামরুল হাসান বলেন ‘আমরা দারাজে পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রমকে উৎসাহ প্রদান করি। যেসব বিক্রেতা দারাজের সাথে নতুন কাজ শুরু করেছে, তারাও এখন দারাজের বিদ্যমান বিক্রেতা ও ক্রেতাদের সহযোগিতা পেয়ে আমাদের সংস্পর্শে আসতে পারবেন। আমরা এই সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে রিওয়ার্ড প্রদানের ব্যবস্থা নিয়েছি। তাদের এমন সহযোগিতামূলক কাজের মাধ্যমে আমাদের ব্যবসায়িক প্রসার উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

এই সেলার রেফারেল প্রোগ্রামটি চলতি মাসের ১ তারিখে শুরু হয়েছে এবং এটি চলবে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত।

এই প্রোগ্রাম সম্পর্কে আরো জানতে- https://referral.darazbd.net/ অথবা কল করুন- (+৮৮)০৯৬১০০০০১২৩ (রবিবার – বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি