শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
27 C
Dhaka

মটোরোলার ‘হ্যালো স্বাধীনতা’ অফার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড মটোরোলা স্বাধীনতার মাসে নতুন কনজ্যুমার ক্যাম্পেইন ‘হ্যালো স্বাধীনতা’ চালু করেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো মার্চ মাসে এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন স্মার্টফোনপ্রেমীরা। ক্রেতারা অফলাইন শপ বা অনলাইন চ্যানেল থেকে মটোরোলার নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে হ্যালো স্বাধীনতা ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইন চলাকালে প্রতিটি মটো স্মার্টফোন যেমন- মটো ই৭ প্লাস, মটো জি৯ প্লে ও মটো জি৯ প্লাস  কিনলে গ্রাহকরা নিশ্চিতভাবে মটোরোলার লাইফস্টাইল পণ্যের যেকোনও একটি উপহার পাবেন।  এছাড়া প্রতিদিন একজন বিজয়ী পাবেন সেলেক্সট্রা শপের (https://salextra.com.bd/) পক্ষ থেকে ৩ হাজার টাকার গিফট ভাউচার।

‘হ্যালো স্বাধীনতা’ ক্যাম্পেইনটি ৪ মার্চ চালু হয়েছে, চলবে ৩১ মার্চ পর্যন্ত। হ্যালো স্বাধীনতা ক্যাম্পেইনের সহজ অংশগ্রহণ প্রক্রিয়ায় ক্রেতারা একটি এসএমএস করেই অংশ নিতে পারবেন।

ক্যাম্পেইনে অংশ নেওয়ার প্রক্রিয়া: নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনার পর একটি এসএমএস পাঠিয়ে ক্রেতাকে ই-ওয়ারেন্টি চালু করতে হবে। এসএমএস পাঠাতে মোটো লিখে স্পেস দিয়ে আইএমইআই নম্বর লিখে স্পেস দিয়ে রিটেইল কোড লিখে পাঠাতে হবে ১৬২৪২ নম্বরে। ফিরতি মেসেজে ক্রেতা পাবেন ১৩ মাসের ই-ওয়ারেন্টি।  হ্যালো স্বাধীনতা ক্যাম্পেইনের আওতায় থাকা উপহার তো থাকছেই! আর ৭ দিনের মধ্যে ক্রেতা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত উপহারটি। বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে ০১৮১০০৩৪০০০ নম্বরে।

বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘মহান স্বাধীনতার মাসে আমরা স্মার্ট ফোনপ্রেমীদের জন্য নিয়ে এসেছি হ্যালো স্বাধীনতা অফার। আমাদের অন্যান্য ক্যাম্পেইনের মতো এই ক্যাম্পেইনও স্মার্ট ফোনপ্রেমীরা লুফে নেবেন বলে আশা করছি।  ক্রেতারা প্রতিটি কেনাকাটার বিপরীতে যে নিশ্চিত উপহার পাবেন তা সত্যিই আকর্ষণীয়।’

মটোরোলা ফোন পাওয়া যাবে সেলেক্সট্রা শপ, দারাজ, রবিশপ, পিকাবো ও গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং দেশের সব স্মার্টফোন মার্কেট, মোবাইল ফোন শপে।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি