বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28.3 C
Dhaka

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা। ‘মটোরোলা এ৩০০ ২০২৬’ মডেলের ফোনটি বাজারজাত করছে বাংলাদেশে মটোরোলা ফিচার ফোনের ডিস্ট্রিবিউটর টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেড।

ফিচার ফোন ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে ফোনটিতে আধুনিক কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। এতে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং সুবিধা, ব্লুটুথ ৫.৩, বাংলা কি-প্যাড, তারবিহীন এফএম রেডিও এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। এছাড়াও ফোনটিতে রয়েছে অটো কল রেকর্ডিং ফিচার।

ফোনটিতে ২.৪ ইঞ্চির ডিসপ্লে, ডুয়াল সিম ব্যবহারের সুবিধা, মেমরি কার্ড, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং এলইডি টর্চলাইট রয়েছে। ব্যবহারকারীদের জন্য এতে অফিসিয়াল ওয়ারেন্টিও দেওয়া হবে।

টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের পরিচালক আসিফুর রহমান খান বলেন, মটোরোলা বিশ্বের অন্যতম পরিচিত ও নির্ভরযোগ্য মোবাইল ব্র্যান্ড। নতুন এ ফোনে নির্ভরযোগ্যতা, সহজ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও টেকসই ফোন খুঁজছেন- এমন ব্যবহারকারীদের জন্য এটি উপযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের বেবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন – দেশ এবং বিদেশে বাজারে অতিপরিচিত মটোরোলা ব্র্যান্ডের নতুন এই ফোন পরিচিত করতে পেরে আমরা আনন্দিত, ভবিষ্যতে মটোরোলা ব্র্যান্ডের নতুন নতুন চমক নিয়ে আসছে টেকটাইম।

মটোরোলা এ৩০০ ২০২৬ ফোনটির দাম ২ হাজার ৩৫০ টাকা। ফোনটি কালো ও হালকা বেগুনি এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি