মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)’র সারাদেশে আনুষ্ঠানিক পথচলা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি-বিএফডিএস। সম্প্রতি যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা হলো। ধারাবাহিকভাবে কমিটি গঠনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় কাজ করবে প্রতিষ্ঠানটি।

দেশের সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সারের পেশাগত পরিচিতি নিশ্চিতে আইডি কার্ড প্রদানের উদ্যোগ নেয় সরকার। গত বছরের ২৫ নভেম্বর ভার্চ্যুয়াল আইডি কার্ড প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সারাদেশের ফ্রিল্যান্সারদের সংগঠিত করতে কাজ করছে বিএফডিএস।

এ বিষয়ে বিএফডিএসের চেয়ারম্যান ড. তানজীবা রহমান বলেন, ‘আমরা দেশব্যাপী কাজ শুরু করছি। বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি দেশের ফ্রিলান্সারদের উন্নয়নে সামনে আরও নতুন উদ্যোগ নেবে।’

যশোরে সাংগঠনিক কার্যক্রম শুরুর সম্মেলনে তানজিবা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, এনডিসি। প্রধান বক্তা ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। স্বাগত বক্তৃতা করেন বিএফডিএসের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন জয় ও বিএফডিএসের সাংগঠনিক সম্পাদক জহির ইকবাল।

দেশে দক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ সমাজের জন্য নানা উদ্যোগ ও ফ্রিল্যান্সারদের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় সম্মেলনে।

এ সময় বক্তারা বলেন, যে হারে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হচ্ছে সেই হারে সরকারি বেসরকারি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। যে কারণে দেশের শিক্ষিত তরুণদের বড় একটি অংশ কর্মহীন থাকার ঝুঁকিতে পড়ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি আর দেশের প্রবৃদ্ধি অর্জনে বিরাট ভূমিকা পালন করছে তথ্যপ্রযুক্তি খাত; যার অন্যতম ফ্রিল্যান্সিং। ফিল্যান্সার থেকে উদ্যোক্তা হয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে তরুণরা।

অনুষ্ঠান শেষে যশোর জেলা কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাক্তার তানজিবা রহমান। নবগঠিত যশোর বিএফডিএস-এর সভাপতি হয়েছেন শাহানুর শরীফ, সহসভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক তবিবুর রহমান, যুগ্ম সম্পাদক বাঁধন আচারিয়া, সাংগঠনিক সম্পাদক তাসনিমুল হাসান, কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ, নির্বাহী সদস্য হাসিব ইমতিয়াজ, বায়েজিদ মাহমুদ, রকিবুল ইসলাম রাকিব, মনসুর হাওলাদার ও শ্রাবণী আক্তার।

অনুষ্ঠানে ফ্রিল্যান্সারদের অনুপ্রেরণা দেশসেরা প্রয়াত ফাহিম উল করিমের বাবা-মায়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আলোচনা পর্ব শেষে বিএফডিএসের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় একটি প্যানেল ডিসকাসন অনুষ্ঠিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি