রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

আইটেলের গ্র্যান্ড মিটআপ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকার সিক্সসিজন হোটেলে অনুষ্ঠিত হলো ‘আইটেল গ্র্যান্ড মিটআপ ২১ উইথ আফরান নিশো’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটেল মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় মডেল ও অভিনেতা আফরান নিশো।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক, হেড অব মার্কেটিং আসাদুজ্জামান, বিজনেস হেড মো. শফিউল আলম, মোহাম্মদ আবু সায়েম, রেজা হাসানসহ আইটেল বাংলাদেশের উধ্বর্তন কর্মকর্তারা।  

অনুষ্ঠানে আইটেলের ভিশন সিরিজের নতুন হ্যান্ডসেট ভিশন ২ নিয়ে আলোচনা করা হয় এবং এর সাথে দেশের বাজারে আইটেলের অবস্থান ও সাফল্য সম্পর্কে প্রেজেন্টেশন দেখানো হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের। আফরান নিশো আইটেল বাংলাদেশের সাথে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। পাশাপাশি আইটেল মোবাইলের জনপ্রিয়তা এবং ব্র্যান্ডটি সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন।

অভিনেতা আফরান নিশো বলেন, ‘আমি আইটেলের সাথে কাজ করতে পেরে একদিকে আনন্দিত, অন্যদিকে খুশিও। কারণ ব্র্যান্ডটি সারাদেশে বেশ জনপ্রিয়, আর এই জনপ্রিয় ব্র্যান্ড নিয়ে আমি আরো এগিয়ে যেতে চাই। দুটি প্রজেক্ট নিয়ে কাজ করেছি আইটেলের সাথে এরইমধ্যে। আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, ব্র্যান্ডটি অনেক মানুষের পছন্দের তালিকাতে রয়েছে।’

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ‘আফরান নিশোর সাথে একসঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আফরান নিশো যেমন সারাদেশে সর্বস্তরের মানুষের মধ্যে খুবই জনপ্রিয় একজন মডেল ও অভিনেতা, তেমন আইটেল মোবাইলও সারাদেশের সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা বিগত বছরগুলোতে আমাদের সাংবাদিক ভাই এবং তরুণ ইউটিউবারদের কাছ থেকে দারুন সহযোগিতা পেয়েছি। আমার বিশ্বাস, আমরা সবাই একসাথে থেকে আইটেলকে আরো বহুদূর নিয়ে যেতে পারবো।’

উল্লেখ্য, অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় মডেল এবং অভিনেতা আফরান নিশোকে বেছে নিয়েছে আইটেল বাংলাদেশ। আইটেল মোবাইলের ব্র্যান্ড ও প্রোডাক্ট কমিউনিকেশন উদ্যোগে চুক্তিবদ্ধ হয়েছেন দর্শকদের প্রিয় এই মডেল ও অভিনেতা।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি