বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28.3 C
Dhaka

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ ও কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো)। দীর্ঘদিন ধরে এ বিষয়ে বাক্কোর পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে আবেদন, মতবিনিময় ও নীতিগত আলোচনার ধারাবাহিক প্রচেষ্টার পর এ উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হওয়াকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করেন সংগঠনটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক হবে। এখন থেকে প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ই-মেইলসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতে বৈদেশিক আয় গ্রহণ করা যাবে, ফলে প্রচলিত কাগজপত্রের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছাড়াই গ্রহণ, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার গ্রহণ, ডুয়াল-কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ চালু এবং আইটি খাতের ফ্রিল্যান্সারদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০% এক্সপোর্ট রিটেনশন কোটার সুযোগ নিশ্চিত করা হয়েছে (অন্যান্য সেবা রপ্তানিকারকদের ক্ষেত্রে ৩০%)। এর ফলে আন্তর্জাতিক লেনদেন আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

এ বিষয়ে বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, “বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত দেশের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতের জন্য অত্যন্ত ইতিবাচক। বৈদেশিক লেনদেন সহজ হলে আন্তর্জাতিক বাজারে কাজ করা ফ্রিল্যান্সার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আরও নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারবে। এর ফলে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাবে এবং দেশের ডিজিটাল সেবা রপ্তানি আরও সম্প্রসারিত হবে”।

বাক্কো কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “এ উদ্যোগ দেশের বর্তমান ও আগ্রহী ফ্রিল্যান্সারদের জন্য একটি বড় উৎসাহ হিসেবে কাজ করবে। বৈদেশিক লেনদেনের জটিলতা কমে গেলে নতুন প্রজন্ম আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করতে আগ্রহী হবে এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে”।

বাক্কো মনে করে, ফ্রিল্যান্সিং ও বিপিও শিল্প দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত। এ খাতের টেকসই উন্নয়নে সময়োপযোগী নীতিগত সহায়তা, সহজ আর্থিক লেনদেন ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে কার্যকর সংযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

বাক্কো এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানায় এবং ভবিষ্যতেও দেশের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং শিল্পের বিকাশে সরকার ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি