সোমবার, অক্টোবর ৫, ২০২৬
33.4 C
Dhaka

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর আন্তর্জাতিক ফেডারেশন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও)-এর উদ্যোগে ৫-৭ অক্টোবর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হচ্ছে ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’।

তিন দিনব্যাপী বিশ্ব সম্মেলনটির আয়োজন করছে স্বাগতিক সংগঠন ইন্দোনেশিয়ান আইসিটি বিজনেস অ্যাসোসিয়েশন (এপটিকনাস)। সুইসোটেল জাকার্তা পিআইকে অ্যাভিনিউতে এ বিশ্ব সম্মেলন চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।  

এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ, সহনশীল ও আন্তঃসংযুক্ত ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতকরণ’ ।

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে এবারের বিশ্ব সম্মেলনে অংশগ্রহণ করছেন সহ-সভাপতি জনাব মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব জনাব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব জনাব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ জনাব আবুল হাসান এবং পরিচালক জনাব মো. নজরুল ইসলাম হাজারী ও জনাব মো. ইকবাল হোসাইন, অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও বিসিএস-এর প্রতিষ্ঠাতা সদস্য জনাব আব্দুল্লাহ এইচ কাফিসহ ১৪ সদস্যের প্রতিনিধি দল।

আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনের প্রথম দিন ৫ অক্টোবর, সোমবার আন্তর্জাতিক প্রতিনিধিদের আগমন, অ্যাসোসিও বোর্ড মিটিং, জেনারেল অ্যাসেম্বলি ও স্বাগত নৈশভোজ অনুষ্ঠিত হবে। এতে অ্যাসোসিও-এর সদস্য অর্থনীতির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রযুক্তি খাতের উদ্যোক্তা, আন্তর্জাতিক অতিথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

অ্যাসোসিও বোর্ড মিটিংয়ে অংশ নিবেন বিসিএস-এর সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ও মহাসচিব জনাব মুহাম্মদ মনিরুল ইসলাম।

আয়োজকরা আরও জানিয়েছেন, ৬ অক্টোবর, মঙ্গলবার হবে ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। একই দিন শুরু হবে ডিজিটাল ও এআই প্রদর্শনীর প্রথম পর্ব। দিনব্যাপী মূল প্রবন্ধ, প্লেনারি প্যানেল, ব্রেকআউট সেশন ও ফায়ারসাইড চ্যাটে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল কৌশল, ডিজিটাল ফাইন্যান্স, ডিজিটাল পরিচয়, আন্তঃসীমান্ত আস্থা, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল অবকাঠামো নিয়ে আলোচনা হবে।

এদিনের উল্লেখযোগ্য সেশনের মধ্যে রয়েছে ‘বোর্ডরুম ডিজিটাল স্ট্র্যাটেজি: হোয়্যার সিইওস অ্যান্ড সিআইওস শুড প্লেস দেয়ার বেটস’, ‘ডিজিটাল ফাইন্যান্স, আইডেন্টিটি অ্যান্ড ক্রস-বর্ডার ট্রাস্ট’ এবং ‘ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্লাউড সার্বভৌমত্ব’। পাশাপাশি ‘ডিজিটাল ট্রান্সফরমেশন থেকে ট্রাস্টেড এআই’ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

৬ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ডস ২০২৬’ ও ‘অ্যাসোসিও ডিজিটাল এআই অ্যাওয়ার্ডস ২০২৬’। পুরস্কার প্রদান শেষে থাকবে সেলিব্রেশন ডিনার, নেটওয়ার্কিং ও মিডিয়া ইন্টারঅ্যাকশন।

সম্মেলনের শেষ দিন ৭ অক্টোবর, বুধবার অনুষ্ঠিত হবে ‘অ্যাসোসিও এআই সামিট’। এদিন এআই গবেষণা, দক্ষতা উন্নয়ন, দায়িত্বশীল এআই, এআই গভর্ন্যান্স এবং ভবিষ্যৎ অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে আলোচনা হবে। ‘ফ্রম ফাউন্ডেশন মডেলস টু এআই নেশনস’ এবং ‘ফ্রম এআই এক্সপেরিমেন্টস টু এআই ফ্যাক্টরিজ’ শীর্ষক অধিবেশনও থাকবে।

এ ছাড়া এশিয়া-ওশেনিয়া অঞ্চলে এআই ইকোসিস্টেম গড়ে তোলা, জাতীয় কৌশল থেকে আঞ্চলিক সহযোগিতা, সাইবার নিরাপত্তা, দক্ষ জনবল বিনিময় এবং সীমান্তপারের স্টার্টআপ ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হবে। একই দিনে এআই প্রদর্শনীর দ্বিতীয় পর্ব, উদ্ভাবক ও পুরস্কারপ্রাপ্তদের শোকেস এবং পিচ নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে।

তিন দিনের এ আন্তর্জাতিক সম্মেলনে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি অর্থনীতির প্রতিনিধিত্বকারী আইসিটি সংগঠনগুলোর প্রতিনিধিসহ নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ, শিল্পখাতের প্রতিনিধি, উদ্যোক্তা ও উদ্ভাবকেরা অংশ নিয়ে ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি উদ্ভাবন, সাইবার নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

জাকার্তায় অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের প্রযুক্তি খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা, জ্ঞান বিনিময় ও নতুন প্রযুক্তি উদ্যোগে পারস্পরিক সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি