রবিবার, অক্টোবর ৪, ২০২৬
29.5 C
Dhaka

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল তথা ডেস্কটপ পিসিতেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের সুবিধা দিতে নিয়ে এসেছে উচ্চমানের ডেস্কটপ পিসি ‘এআই টপ ১০০ বি৮৫০’। মূলত ক্লাউড সেবার ওপর নির্ভরতা এবং অতিরিক্ত টোকেন খরচ কমানোর লক্ষ্যে ডেস্কসাইড ওয়ার্কস্টেশন ক্যাটাগরির এই পিসিটি উন্মোচন করা হয়েছে।

এর মাধ্যমে প্রতিষ্ঠান ও গবেষকেরা সংবেদনশীল তথ্য নিজেদের নিয়ন্ত্রণে রেখে নিজস্ব ডেস্কে বসেই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ফাইন-টিউনিং, জেনারেটিভ এআই ও এজেন্টিক এআই ডেভেলপমেন্ট চালাতে পারবেন।

পিসিটিতে যুক্ত করা হয়েছে ১৬-কোর ও ৩২-থ্রেডের শক্তিশালী এএমডি রাইজেন ৯ ৯৯৫০এক্স প্রসেসর, ১২৮ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ২ টিবি পিসিআইই জেন৪ এসএসডি।

গ্রাফিক্স কনফিগারেশন ও প্রসেসিং সক্ষমতা
কাজের ধরন অনুযায়ী দুটি ভিন্ন জিপিইউ সংস্করণে পিসিটি বাজারে পাওয়া যাবে। এর এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০ সংস্করণটি ৩২-বিলিয়ন প্যারামিটারের মডেলে প্রতি সেকেন্ডে ৬৪.৯ টোকেন স্পিডে রেসপন্স তৈরি করতে পারে, যা ইন্টারেক্টিভ এআই ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত দ্রুতগতি এনে দেবে।

অন্যদিকে, ডুয়াল এএমডি রাডিওন এআই প্রো আর৯৭০০ সংস্করণে রয়েছে মোট ৬৪ জিবি ভি-র‍্যাম। এর সাহায্যে ২৩৫ বিলিয়ন প্যারামিটার পর্যন্ত মডেলে ইনফারেন্স এবং ১১০ বিলিয়ন প্যারামিটারের মডেলে ফাইন-টিউনিং পরিচালনা করা সম্ভব। পাশাপাশি যুক্ত থাকা ‘গিগাবাইট এআই টপ ইউটিলিটি’ সফটওয়্যার সিস্টেম মনিটরিং ও ডেটাসেট তৈরি সহজ করে তোলে।

কুলিং ব্যবস্থা, নেটওয়ার্ক ও সম্প্রসারণ সুবিধা
টানা উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই কাজের তাপ নিয়ন্ত্রণে পিসিটিতে ব্যবহার করা হয়েছে লিকুইড সিপিইউ কুলিং এবং হাই-এয়ারফ্লো সিস্টেম। পাওয়ার সুরক্ষায় এতে রয়েছে ১৬০০ ওয়াটের ৮০ প্লাস প্ল্যাটিনাম পাওয়ার সাপ্লাই।

বড় ডেটাসেট দ্রুত আদান-প্রদানের জন্য দুটি ১০জিবিই ল্যান পোর্ট, আধুনিক ওয়াই-ফাই ৭ এবং ইউএসবি ২০জিবিপিএস টাইপ-সি পোর্ট যুক্ত করা হয়েছে।

একই সঙ্গে এতে দুটি পিসিআইই ৫.০ স্লট থাকায় ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী খুব সহজেই র‍্যাম, স্টোরেজ ও জিপিইউ আপগ্রেড করার দীর্ঘমেয়াদী সুযোগ থাকছে।

তথ্যসূত্র: গিগাবাইট নিউজরুম

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

সর্বশেষ

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি