রবিবার, আগস্ট ৯, ২০২৬
33 C
Dhaka

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য – ঐক্য – সহযোগিতা – উন্নয়ন” মূলমন্ত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জিরাইল সোসাইটি’। ৭ আগস্ট ২০২৬ শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি স্থানীয় হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। একই দিনে সংগঠনটির প্রাথমিক সাংগঠনিক কাঠামো ’প্রথম আহ্বায়ক কমিটি’ ঘোষণা করা হয়।

সংগঠনের উদ্যোক্তারা জানান, বরিশালের জিরাইল গ্রামের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে এই সংগঠন যাত্রা শুরু করলো। অনুষ্ঠানে জিরাইল গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন ও তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিরাইল সোসাইটি একটি অরাজনৈতিক, অলাভজনক, অসাম্প্রদায়িক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক সামাজিক সংগঠন। বাংলাদেশসহ সারা বিশ্বে অবস্থানরত জিরাইলবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হবে জিরাইল সোসাইটি। গ্রামের ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতাকে ভিত্তি করে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, পরিবেশ, সামাজিক সচেতনতা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

তারা আরও বলেন, জিরাইলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মকে নিজ গ্রামের ইতিহাস, ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে জিরাইল সোসাইটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

প্রথম আহ্বায়ক কমিটি:
জিরাইল সোসাইটির আত্মপ্রকাশের দিনে সোসাইটির প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত জিরাইলবাসীদের সর্বসম্মতিতে মো: মিজানুর রহমান (কনক) কে আহ্বায়ক এবং মো: আফজাল হোসেন শিকদারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। ঘোষিত ২১ সদস্যের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো: জসিম উদ্দিন সিকদার, এ.বি.এম. জাহিদুল কবির (শাহিন হাওলাদার), শাহজালাল সরদার, আরিফুর রহমান (রনি সিকদার), শামিম খান, মোঃ ইলিয়াস হোসেন তালুকদার (লোকমান) ও এস. এম. মশিউর রহমান (মিঠু)। যুগ্ম সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে হাবিবুর রহমান তালুকদার, হাসান সিকদার (ফিরোজ) ও হেলাল হাওলাদারকে। কমিটিতে সদস্য হিসেবে আছেন মো: আকবর হোসেন সিকদার, শামিম হাওলাদার, সোহেল হাওলাদার, সবুজ তালুকদার, জুয়েল খান, শাকিল হাওলাদার, শাহজাদা সিকদার, মোঃ নিজাম উদ্দিন তালুকদার ও মো: বেল্লাল শিকদার। জিরাইল সোসাইটির আহ্বায়ক কমিটির প্রাথমিক উপদেষ্টা পরিষদে রয়েছেন হাবিবুর রহমান হাওলাদার, আব্দুল হক তালুকদার, আবুল বাশার (আলেফ তালুকদার) ও মো: শামসুদ্দিন সিকদার (লাবু)।

ঘোষিত কমিটির কাঠামো হলো: আহ্বায়ক-১ জন, যুগ্ম আহ্বায়ক-৭ জন, সদস্য সচিব-১ জন, যুগ্ম সদস্য সচিব-৩ জন এবং সদস্য-৯ জন। প্রাথমিকভাবে উপদেষ্টা-৪ জন।

জিরাইল সোসাইটির নির্বাচিত প্রথম আহ্বায়ক মো: মিজানুর রহমান (কনক) বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র প্রণয়ন ও অনুমোদন, স্থায়ী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে কাজ করবে। আমরা খুব শীঘ্রই সংশ্লিষ্ট অবকাঠামোর কাজ শেষ করে একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করবো।

অনুষ্ঠানে জিরাইল সোসাইটির অন্যতম উদ্যোক্তা ও কমিটির সদস্য সচিব মো: আফজাল হোসেন শিকদার বলেন, আমরা জিরাইলবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে চাই। আমাদের বিশ্বাস, দেশ-বিদেশে অবস্থানরত সকল জিরাইলবাসীকে একটি সুসংগঠিত, কার্যকর ও স্থায়ী প্ল্যাটফর্মে একত্রিত করায় এবং তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্পৃক্ততা ও সহযোগিতা বৃদ্ধি করায় অগ্রণী ভূমিকা রাখবে আমাদের এই সংগঠন।

জিরাইল সোসাইটির অন্যতম উদ্যোক্তা ও যুগ্ম আহ্বায়ক মো: জসিম উদ্দিন সিকদার বলেন, আমরা চাই সবাই মিলে জিরাইল ও জিরাইলবাসীর উন্নয়ন। সম্মিলিত উদ্যোগে সমাজে পজেটিভ পরিবর্তন আনবো। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে কাজ করবো। তিনি আরও বলেন, সমাজের সকল অসংগতির বিরুদ্ধে রুখে দাড়াতে ও ভালো কাজের উদ্যোক্তা হিসেবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হবে জিরাইল সোসাইটি।

অনুষ্ঠানে জিরাইল সোসাইটির প্রস্তাবনা, ভিশন, মিশন, মূলমন্ত্র, মূল মূল্যবোধ এবং লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন গঠিত এই কমিটির যুগ্ম আহ্বায়ক ও জিরাইল সোসাইটির অন্যতম উদ্যোক্তা এস. এম. মশিউর রহমান (মিঠু)। তিনি বলেন, জিরাইল সোসাইটির সকল কার্যক্রম সংগঠনের মূলমন্ত্র ‘ঐতিহ্য – ঐক্য – সহযোগিতা – উন্নয়ন’ বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত হবে। সংগঠনের মিশন – “গ্রামবাসীর ঐক্য, শিক্ষা, সামাজিক কল্যাণ ও সম্প্রীতি, সাংস্কৃতিক বিকাশ, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবা এবং প্রযুক্তিনির্ভর ও সমন্বিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে জিরাইল ও জিরাইলবাসীর সার্বিক ও টেকসই উন্নয়ন সাধন করা।” সোসাইটির ভিশন হচ্ছে – “জিরাইলকে বাংলাদেশের অন্যতম একটি আদর্শ গ্রাম (মডেল ভিলেজ) হিসেবে প্রতিষ্ঠা করা।”

কমিটির নির্বাচিত যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান তালুকদার বলেন, আমরা সবাই মিলে একটি শক্তিশালী কমিউনিটি প্ল্যাটফর্ম তৈরি করবো, ইন-শা-আল্লাহ। সকল ভালো কাজের সাথে আমরা থাকবো। সমাজের উন্নয়নে কাজ করবো।

সংগঠনের আরেক উদ্যোক্তা ও কমিটির যুগ্ম সদস্য সচিব হাসান সিকদার (ফিরোজ) বলেন, “ঐতিহ্য – ঐক্য – সহযোগিতা – উন্নয়ন”—এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি এগিয়ে যাবে। জিরাইলের পাশাপাশি মানবিক ও সামাজিক কল্যাণের বৃহত্তর পরিসরেও সংগঠনটি ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সবাইকে এক হয়ে একটি শক্তিশালী ও কার্যকরী কমিউনিটি সংগঠন হিসেবে জিরাইল সোসাইটিকে দাঁড় করানোর আহ্বান জানান সংগঠনের আরেক উদ্যোক্তা ও নতুন এ কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান (রনি সিকদার)। তিনি বলেন, নিজেদের মধ্যে সংযোগ স্থাপনের পাশাপাশি আমরা জিরাইল ও জিরাইলবাসীর জন্য কাজ করতে চাই।

কমিটির যুগ্ম আহ্বায়ক শাহজালাল সরদার বলেন, ভালো কাজের সাথে আমরা আছি। আমার বিশ্বাস, জিরাইল সোসাইটি একটি শক্তিশালী সামাজিক সংগঠন হিসেবে গড়ে উঠবে, মানবসেবায় কাজ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নতুন গঠিত আহ্বায়ক কমিটির সদস্য শামিম হাওলাদার, জুয়েল খান ও মো: বেল্লাল শিকদার। সবাই মিলে একটি কার্যকরী সংগঠন গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানের শেষের অংশে জিরাইল সোসাইটির পক্ষ থেকে সকল জিরাইলবাসীদের কল্যাণের জন্য দোয়া করা হয় এবং সোসাইটির মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষে সংগঠনের উদ্যোক্তারা জিরাইল সোসাইটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশকে কেন্দ্র করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে জিরাইলের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

জিরাইল সোসাইটি মনে করে, ঐক্যবদ্ধ উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, সচেতন, মানবিক ও উন্নত জিরাইল গড়ে তোলা সম্ভব।

জিরাইল সোসাইটির অফিসিয়াল ফেসবুক পেজ: facebook.com/ZerailSociety

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি