রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
27 C
Dhaka

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। আন্তর্জাতিক সংস্থা ‘স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি’ (এসসিও)-এর সদস্যপদ এবং বাংলাদেশের ‘ন্যাশনাল ফোকাল পয়েন্ট’ হিসেবে ইমেজিং ও মহাকাশভিত্তিক তথ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে প্রতিষ্ঠানটি।

‎ফরাসি মহাকাশ সংস্থা ‘সিএনইএস’-এর নেতৃত্বে পরিচালিত এই আন্তর্জাতিক জোটে অন্তর্ভুক্তির জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনে ২০২৫ সালের ৮ ডিসেম্বর আবেদন করে বিএসসিএল। পরবর্তীতে এসসিও-র স্টিয়ারিং কমিটি বাংলাদেশকে জোটের সইকারী দেশ ও জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে অনুমোদন দেয়।

‎২০১৯ সালে ফ্রান্স সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এসসিও স্যাটেলাইট ও স্থানীয় আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ করে জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব পর্যবেক্ষণ, পূর্বাভাস এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এরই মধ্যে ফ্রান্স, চীন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে সংস্থাটির অর্থায়নে একাধিক প্রকল্প পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও তাদের অর্থায়নে ‘ব্যান্ড-এসওসি’ প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের রিয়েল-টাইম পূর্বাভাস দেওয়া হচ্ছে।

‎এই সদস্যপদ অর্জনের ফলে দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ পর্যবেক্ষণ এবং এসডিজি বাস্তবায়নে মহাকাশ প্রযুক্তির কার্যকর ব্যবহারে নতুন সুযোগ তৈরি হবে। ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় ‘স্পেস সামিট’-এ এই সংক্রান্ত আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

‎এ বিষয়ে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুল রহমান জানান, এই অর্জন বাংলাদেশের মহাকাশ ও জলবায়ু কূটনীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি