বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28.3 C
Dhaka

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু আকর্ষণীয় ফিচারের ওপর ভরসা করে সিদ্ধান্ত নেওয়া কঠিন। শক্তিশালী প্রসেসর, ভালো ক্যামেরা কিংবা দ্রুত চার্জিং সুবিধার মতো বিষয়গুলো যেমন গুরুত্ব পায়, তেমনি ফোনটি দীর্ঘদিন ব্যবহারে কতটা স্বাচ্ছন্দ্য দেবে, সেই হিসাবটাও সমানভাবে সামনে চলে আসে। বিশেষ করে একটি ফোন কেনার পর তা টানা কয়েক বছর নিশ্চিন্তে ব্যবহার করতে চান অনেকেই। তাই মোড়ক খোলার বহু দিন পরও ডিভাইসটি যেন প্রথম দিনের মতোই মসৃণ পারফরম্যান্স দিতে পারে, সেটাই হয়ে উঠছে আধুনিক ব্যবহারের বড় শর্ত।

ব্যবহারকারীদের এই প্রয়োজনকে প্রাধান্য দিয়ে মোবাইল প্রস্তুতকারকরাও এখন ডিভাইসের স্থায়িত্বের ওপর নজর দিচ্ছেন। একটি ফোনের দীর্ঘস্থায়ী পারফরম্যান্স মূলত সফটওয়্যার সাপোর্ট, ব্যাটারি হেলথ, তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং হার্ডওয়্যার অপটিমাইজেশনের সঠিক সমন্বয়ের ওপর নির্ভর করে, যা পুরো ব্যবহারকালজুড়ে ডিভাইসটিকে দ্রুত ও কার্যকরী রাখতে একসাথে কাজ করে।

এই ভাবনারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে ইনফিনিক্স নোট ৬০ প্রো-তে, যেখানে রয়েছে ৭২ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন। এটি সাধারণ ব্যবহারে দীর্ঘ ৬ বছর পর্যন্ত মসৃণ পারফরম্যান্স দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি। এই প্রতিশ্রুতিকে আরও মজবুত করতে এতে রয়েছে ৩ বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট, যা ফোনটিকে বছরের পর বছর আপডেটেড, নিরাপদ ও নির্ভরযোগ্য রাখতে সাহায্য করে।

তবে বছরের পর বছর একই রকম গতি ও কার্যক্ষমতা ধরে রাখার জন্য কেবল সফটওয়্যার টিউনিং যথেষ্ট নয়; এর জন্য শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয় জরুরি। গেমিং কিংবা মাল্টিটাস্কিংয়ের মতো ভারী কাজের সময় ডিভাইসকে ঠান্ডা রাখতে যুক্ত করা হয়েছে ৩ডি আইসকোর ভেপার চেম্বার কুলিং সিস্টেম, যা তাপজনিত চাপ কমায়। অন্যদিকে ব্যাটারির দীর্ঘায়ু নিশ্চিতে এতে যুক্ত করা হয়েছে ইন্ডাস্ট্রি-ফার্স্ট ‘ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি’। সফটওয়্যার-নিয়ন্ত্রিত এই প্রযুক্তি ব্যাটারির আয়ু অন্তত ৬ বছর পর্যন্ত সম্প্রসারিত করতে কাজ করে এবং প্রতি ২০০ চার্জিং সাইকেলে ব্যাটারির স্বাস্থ্যের অতিরিক্ত ১ শতাংশ পর্যন্ত পুনরুদ্ধার করতে পারে। এর পাশাপাশি অ্যাডাপ্টিভ বাইপাস চার্জিং যুক্ত হয়ে দীর্ঘমেয়াদি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।

প্রযুক্তির এই অগ্রগতি স্পষ্ট বুঝিয়ে দেয় যে, গ্রাহকদের চাহিদাও এখন বদলে যাচ্ছে। শিক্ষার্থী, কর্মজীবী কিংবা সাধারণ ব্যবহারকারী, সবাই এখন এমন একটি স্মার্টফোন চান যা কাজ, পড়াশোনা বা বিনোদনের নানা প্রয়োজনে বছরের পর বছর একই রকম পারফরম্যান্স দেবে এবং অল্প দিনেই পুরনো মনে হবে না।

সাময়িক গতির চেয়ে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখাটাই এখন সবচেয়ে বড় বিষয়। একটি ফোনের মান যেখানে কয়েক মাসের ব্যবহারে নয়, বরং বছরের পর বছর পারফরম্যান্স দিয়ে বিচারে নির্ধারণ করা হয়, সেখানে দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, স্মার্ট ব্যাটারি প্রযুক্তি এবং উন্নত কুলিং সিস্টেম একসাথে অফার করে ইনফিনিক্স গ্রাহকদের সেই চাহিদাই নিখুঁতভাবে পূরণ করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি