সোমবার, জুলাই ২৭, ২০২৬
31.9 C
Dhaka

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য দিতে টিকটক সম্প্রতি একটি নতুন সার্চ গাইড চালু করেছে। এই গাইডটির মাধ্যমে বাংলাদেশের টিকটক ইউজাররা বর্ষাকালে বন্যার অবস্থা সম্পর্কে জানতে পারবে। এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ছড়ানো ভুল তথ্য ও গুজব মোকাবিলা করতেও এই গাইডটি সহায়ক হবে। নিরাপদ এবং তথ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে এটি টিকটকের অন্যতম একটি উদ্যোগ।

এখন থেকে টিকটকে বন্যা সম্পর্কিত কিছু সার্চ করলে একটি ব্যানার দেখা যাবে, যেখানে প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার জন্য সতর্ক করা হবে এবং নির্দেশনা বা গাইড দেয়া থাকবে। এই গাইডটি ইউজারদের দেশের বিশ্বস্ত সংস্থাগুলোর সঙ্গে যুক্ত করবে, যেমন বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডাব্লিউসি)। এছাড়া এই গাইড বা নির্দেশনায় টিকটকের ‘সেফটি সেন্টার’ এর পাশাপাশি মানসিকভাবে সাহায্য করার জন্য ‘ট্র্যাজিক ইভেন্ট সাপোর্ট গাইড’ এর লিঙ্কও এখানে পাওয়া যাবে।

প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা অথবা কোনো ব্যক্তিগত ক্ষতি, এমন কোন ধরনের বিষয়গুলো ‘মর্মান্তিক ঘটনা’ হিসেবে ধরে নেয়া যায়, সেটি এই নতুন গাইডটিতে সহজভাবে বোঝানো হয়েছে। এতে আরও ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে দায়িত্বের সাথে এই ঘটনাগুলো নিয়ে প্ল্যাটফর্মে কনটেন্ট শেয়ার বা রিপোর্ট করা উচিত।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, “জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা সরাসরি দুর্যোগ মোকাবিলায় কাজ করেন, তাদের সহযোগিতায় আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের ব্যবহারকারীদের কাছে আরও সহজে ও স্পষ্টভাবে তুলে ধরছি। এতে সবাই সচেতন হতে পারবে এবং নিজেদের নিরাপদ রাখতে পারবে।”

জরুরি সময়ে সঠিক তথ্য ও সহায়তা নিশ্চিত করতে টিকটক এই গুরুত্বপূর্ণ টুলগুলো সরাসরি ইউজার এক্সপেরিয়েন্সে যুক্ত করেছে। টিকটক এমন একটি ডিজিটাল স্পেস তৈরি করতে চায়, যেখানে মানুষ সঠিক তথ্য জানতে পারবে, নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিবে, এবং দায়িত্বশীল ব্যবহার করবে। টিকটকের সেফটি সেন্টার থেকে আরও তথ্য দেয়া রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি