শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
27.1 C
Dhaka

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটিতে ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা কনটেন্ট দ্রুত শনাক্ত ও সরিয়ে দেওয়ার উদ্যোগগুলো এই প্রতিবেদনে উঠে এসেছে।

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে টিকটক বাংলাদেশে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে মোট ১ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ১২৯টি ভিডিও সরিয়েছে। বাংলাদেশে আগে থেকেই চিহ্নিত করে সরানো হয়েছে ৯৯.৯% কনটেন্ট, এবং এই ভিডিওগুলোর মধ্যে ৯৮.৪% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়েছে।

টিকটকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত মডারেশন সিস্টেম আগের চেয়ে উন্নত হওয়ায়, এই প্রান্তিকে একবারও ভিউ পাওয়ার আগেই ভিডিও সরিয়ে ফেলার হার কমেছে। এই এআই সিস্টেমগুলো এখন পুরনো ভিডিওগুলো খুঁজে বের করে তা সরিয়ে ফেলার ক্ষেত্রেও অনেক বেশি কার্যকর হয়ে উঠছে। পাশাপাশি, আপত্তিকর বা অনুপযুক্ত কমেন্টগুলোর গুরুত্ব কমিয়ে দেওয়ার একটি কৌশল গ্রহণ করা হয়েছে। ফলে কমেন্ট ডিলিট করার সংখ্যাও আগের চেয়ে অনেক কমেছে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে, বিশ্বজুড়ে মোট ২১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৫৭২টি কমেন্ট সরিয়ে ফেলা হয়েছে, যা ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের ৪৫ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার ৭০২টি থেকে কম। অন্যদিকে, ভুয়া লাইক এবং ভুয়া ফলোয়ার সরিয়ে ফেলার হার বেড়েছে। প্ল্যাটফর্মটির নিরাপত্তা বজায় রাখতে এবং ইউজারদের সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

টিকটক বিশ্বজুড়ে একই সময়ে মোট ১৭ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫টি ভিডিও অপসারণ করেছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৫%। সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ১৫ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৯৩৩টি ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে সরিয়েছে। কনটেন্ট যাচাইয়ের পর ৮৩ লাখ ৬০ হাজার ৭৮০টি ভিডিও টিকটক থেকে আবার ফিরিয়ে দিয়েছে। এই সময়ে কোনো অভিযোগ ছাড়া কনটেন্ট রিমুভ করার রেট ছিল ৯৯.১%, এবং চিহ্নিত কনটেন্টের ৯৩.৪% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হয়েছে। প্ল্যাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এই প্রান্তিকে ১৪ কোটি ৭৭ লাখ ১৬ হাজার ৫১৮টি ভুয়া অ্যাকাউন্ট সরানো হয়েছে। পাশাপাশি ১৩ বছরের কম বয়সী হিসেবে সন্দেহ করা হয়েছে এমন ২ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৮৭৯টি অ্যাকাউন্টও সরিয়ে দেওয়া হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, অপসারিত মোট ভিডিওর ২১.২% ছিল সংবেদনশীল বা প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুর, যা টিকটকের নীতিমালার সাথে মিলেনি। এছাড়া ৯.১% ভিডিও প্ল্যাটফর্মের নিরাপত্তা ও নীতিমালা ভঙ্গ করেছে এবং ১.২% ভিডিও গোপনীয়তা ও নিরাপত্তা নির্দেশনা লঙ্ঘন করেছে। আরও উল্লেখযোগ্যভাবে, সরিয়ে ফেলা ভিডিওগুলোর ১.৬% ভুল তথ্য হিসেবে চিহ্নিত হয়েছে এবং ১.৮% ভিডিও এডিট করা মিডিয়া ও এআই-জেনারেটেড কনটেন্ট হিসেবে হিসেবে চিহ্নিত করে সরানো হয়েছে।

কত ধরনের কনটেন্ট ও কত সংখ্যক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, সে সম্পর্কে ধারণা দিতে, এবং প্ল্যাটফর্মটির স্বচ্ছতা বজায় রাখতে, টিকটক নিয়মিতভাবে কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে।

টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের এই রিপোর্ট, টিকটকের কনটেন্ট নীতিমালা, টুলস এবং পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তথ্যগুলো বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি