শনিবার, অক্টোবর ৩, ২০২৬
29.6 C
Dhaka

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশি-বিদেশি ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রাজধানীতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। শুধুমাত্র ‘আকর্ষণীয়’ ছাড়ে পণ্য ক্রয়-বিক্রয় করতে দেশে প্রথমবারের মতো বড় পরিসরে এই আয়োজন হতে যাচ্ছে। এতে অংশ নেবে দেশি-বিদেশি ২৫০টি জনপ্রিয় ব্র্যান্ড, উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ উপলক্ষে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা। এছাড়াও, নির্বাচিত কিছু পণ্য ও সেবার ওপর এক্সাইটিং অফার, ফ্ল্যাশ সেল ও সীমিত সময়ের বিশেষ মূল্যছাড় থাকবে।

আজ বুধবার (০১ জুলাই) রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়। ইভেন্টকমের উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগী হিসেবে আছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড। মেলার পিআর পার্টনার হিসেবে রয়েছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং চিফ ফ্যাসিলিয়েটর, উইমেন এম্পাওয়ারমেন্ট জিন্নাত আরা বারী।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এ বছরের ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী এই মেলা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের প্রখ্যাত ও জনপ্রিয় সব ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে।

এ আয়োজনের অন্যতম লক্ষ্যই হচ্ছে, দেশি-বিদেশি ব্র্যান্ডকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। ক্রেতারা যেন একই ছাদের নিচ থেকে নামকরা সব ব্র্যান্ডের পণ্য আকর্ষণীয় মূল্যে কিনতে পারেন, সেই সুযোগ সৃষ্টি করা। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ একইসাথে স্থানীয় রাইজিং ব্র্যান্ডগুলোকেও পরিচিত করবে। পাশাপাশি, কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যবসায়িক অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করবে। অন্যদিকে, মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের জন্য থাকছে বিশেষ সুযোগ; আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আর্লি বার্ড স্টল বুকিং করলেই ফ্ল্যাট ৫০% ডিসকাউন্ট পাবেন তারা।

এ বিষয়ে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, “ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ দেশিয় ও বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন খুচরা বাজার, ক্রেতাদের সাথে ব্র্যান্ড-প্রতিষ্ঠানের সম্পর্ক বৃদ্ধি ও ব্র্যান্ড ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে।”

‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ এর হেড অব অপারেশনস শফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আকর্ষণীয় ছাড়ে ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। দেশিয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড এখানে অংশগ্রহণ করবে। জনপ্রিয় ব্র্যান্ডের সেরা অফারগুলো এখানে পাবেন। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ বাংলাদেশের রিটেইল, ব্র্যান্ড মার্কেটিং এবং কনজ্যুমার এনগেজমেন্টে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পাবে নতুন বাজার, নতুন গ্রাহক এবং সম্ভাবনার নতুন দ্বার।”

মেলায় নারীদের অংশগ্রহন নিয়ে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর চিফ ফ্যাসিলিয়েটর, উইমেন এম্পাওয়ারমেন্ট জিন্নাত আরা বারী বলেন, “বর্তমানে দেশের হাজারো নারী উদ্যোক্তা অত্যন্ত মানসম্মত পণ্য তৈরি করছেন। কিন্তু তাদের অনেকের জন্য বৃহৎ পরিসরে ক্রেতার কাছে পৌঁছানো, ব্র্যান্ড পরিচিতি তৈরি করা এবং নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়া এখনও বড় একটি চ্যালেঞ্জ। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ সেই সীমাবদ্ধতাকে দূর করবে। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এ নারী উদ্যোক্তারা পণ্য বিক্রির পাশাপাশি হাজার হাজার সম্ভাব্য ক্রেতা, কর্পোরেট প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ডকে উপস্থাপনের সুযোগ পাবেন।”  

এখন থেকে প্রতিবছরই ঢাকা ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে। ঢাকার আয়োজনটি সফল করার পর দেশের প্রধান বিভাগীয় শহরগুলোতেও প্রতিবছর এই আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা। এরই ধারাবাহিকতায়, আগামী বছর ১১-১৩ মার্চ চট্টগ্রামে, ১৩-১৫ মে রাজশাহীতে, ১০-১৩ জুন সিলেটে ও ৯-১১ সেপ্টেম্বর খুলনায় বর্ণাঢ্য এই ‘ডিসকাউন্ট ফেস্ট’ অনুষ্ঠিত হবে। একইসাথে, আগামীতে দেশের বাইরেও এই মেলা আয়োজনের আগ্রহ জানান তারা। তবে কবে এবং প্রথম কোন দেশে এটি অনুষ্ঠিত হবে সে বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি