সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
27 C
Dhaka

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ অফারের আওতায় বিশ্বকাপের যেকোনো ম্যাচ চলাকালীন সময়ে নির্ধারিত বান্ডল কিনলেই ম্যাচে হওয়া প্রতিটি গোলের বিপরীতে ১ জিবি করে বোনাস ইন্টারনেট পাবেন গ্রাহকেরা।

অফারটি উপভোগ করতে ম্যাচ চলাকালীন সময়ে মাইবিএল অ্যাপ অথবা যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চ্যানেলের মাধ্যমে যেকোনো ৩০ দিনের ইন্টারনেট প্যাক বা মিক্সড বান্ডল কিনতে হবে গ্রাহকদের। এ জন্য আলাদা বা বিশেষ প্যাক কেনার প্রয়োজন হবে না।

প্রিপেইড ও পোস্টপেইড—উভয় ধরনের গ্রাহকেরা এ অফারটি উপভোগ করতে পারবেন। ম্যাচে যত গোল হবে, গ্রাহকেরা তত বেশি বোনাস ডেটা পাবেন। বোনাস ডেটা অর্জনের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নেই এবং গ্রাহকেরা যতবার ইচ্ছা নির্ধারিত এ প্যাকগুলো কিনতে পারবেন। অর্থাৎ, ম্যাচে যত বেশি গোল, তত বেশি বোনাস ডেটা।

ম্যাচ শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি ম্যাচের বোনাস ডেটা গ্রাহকের অ্যাকাউন্টে যোগ হবে।এ ডেটার মেয়াদ থাকবে সাত দিন। ফলে গ্রাহকেরা সহজেই ম্যাচের হাইলাইটস দেখতে, উদযাপনের মুহূর্তগুলো ভাগাভাগি করে নিতে এবং বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “আমাদের দেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। প্রতি চার বছর পর বিশ্বকাপ এমন এক উপলক্ষ তৈরি করে, যা দেশের মানুষকে এক সুতোয় গেঁথে ফেলে। অন্য যেকোনো ক্রীড়া আসরের তুলনায় এ আয়োজন ঘিরে তৈরি হয় বাড়তি উৎসবের আমেজ। আমরা চেয়েছি বাংলালিংকও সেই আনন্দের অংশ হোক। ‘গোল বোনাস’ অফারের মাধ্যমে মাঠের প্রতিটি গোল আমাদের গ্রাহকদেকে আরও বেশি ডেটা উপহার দেবে। এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, মাঠের প্রতিটি গোলের উচ্ছ্বাস যেন আমাদের গ্রাহকেরাও অনুভব করতে পারেন। এভাবেই আমরা তাদের সঙ্গে বিশ্বকাপের আনন্দ উদযাপন ও ভাগাভাগি করে নিতে চাই।”

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘গোল বোনাস’ ক্যাম্পেইনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের উত্তেজনাকে আরও উপভোগ্য করে তুলতে চায় বাংলালিংক। বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরকে ঘিরে কোটি মানুষের উচ্ছ্বাসের সময়ে গ্রাহকদের সঙ্গে সংযুক্ত রাখতে এবং অর্থবহ ডিজিটাল অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।

এছাড়া, রাইজ, টফি ও মাইবিএল সুপার অ্যাপের বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজের মাধ্যমে বিশ্বকাপের সবগুলো ম্যাচ উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি