শনিবার, জুন ২০, ২০২৬
31.7 C
Dhaka

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো), বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর-এর উদ্যোগে শনিবার, ২০ জুন ২০২৬, চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)”। “Where Talent Meets Global Opportunity” প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটে অংশগ্রহণ করেন সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি, শিল্পখাতের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীরা।

দেশের অন্যতম অর্থনৈতিক ও শিক্ষাকেন্দ্র চট্টগ্রামের তরুণ জনশক্তিকে বৈশ্বিক কর্মসংস্থান, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজন করা হয় এ সামিট। দিনব্যাপী আয়োজনে ছিল ক্যারিয়ার এক্সপো, সেমিনার, তথ্যপ্রযুক্তি অলিম্পিয়াড, নেটওয়ার্কিং কার্যক্রম এবং তরুণদের জন্য বিভিন্ন জ্ঞানভিত্তিক ও দক্ষতা উন্নয়নমূলক আয়োজন।

সামিটের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে University Activation Program আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের বিপিও ও আইটিইএস শিল্প, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং এবং প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি “Round Table with Future Leaders” শীর্ষক রাউন্ডটেবিল আলোচনার মাধ্যমে তরুণ নেতৃত্ব, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং যুবসমাজকে বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগের সঙ্গে সম্পৃক্ত করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়া, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত Policy Dialogue Session-এ চট্টগ্রামের জেলা প্রশাসকসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিপিও শিল্পের প্রতিনিধিগণ এবং চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সেশনে বিপিও ও আইটিইএস শিল্পের বর্তমান অবস্থা ও সম্ভাবনা, চট্টগ্রামে এ খাতের সম্প্রসারণের সুযোগ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক পর্যায়ে ডিজিটাল অর্থনীতির বিকাশ এবং “বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)”–এর প্রত্যাশিত প্রভাব ও তাৎপর্য নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে আয়োজিত তথ্যপ্রযুক্তি অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ আয়োজনের মাধ্যমে তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধি, সমস্যা সমাধানের সক্ষমতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের উৎসাহিত করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম অঞ্চলের ফ্রিল্যান্সারদের জন্য “Freelancer Card”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা ফ্রিল্যান্সারদের আর্থিক ও পেশাগত কার্যক্রমকে আরও সহজতর এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উদ্বোধন শেষে তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় শক্তি এবং সঠিক দক্ষতা ও সুযোগের মাধ্যমে এই তরুণরাই ভবিষ্যতে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে দেশের প্রতিনিধিত্ব করবে”। তিনি চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, চট্টগ্রাম; আবদুল্লাহ আল মামুন (উপসচিব), অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর; বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম; এবং সাধারণ সম্পাদক ফয়সল আলিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাক্কো কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ, পরিচালক আবু দাউদ খান, পরিচালক আব্দুল কাদের এবং পরিচালক সায়মা শওকত।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “চট্টগ্রামের তরুণ জনশক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে”। তিনি উল্লেখ করেন, “বিপিও ও আইটিইএস শিল্প কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে”। বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম) তরুণদের দক্ষতা উন্নয়ন এবং চট্টগ্রামে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে জনাব আবদুল্লাহ আল মামুন তাঁর বক্তব্যে দেশের ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “সরকার, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তরুণদের বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির জন্য প্রস্তুত করা সম্ভব এবং এ ধরনের আয়োজন সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।

বিপিও শিল্পের আর্থ-সামাজিক এবং আঞ্চলিক সম্ভাবনার উপর গুরুত্ব দিয়ে জনাব তানভীর ইব্রাহীম বলেন, “বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্প বর্তমানে দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত। শিল্পখাতটি বর্তমানে বছরে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং ১ লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করেছে। ২০৩০ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় এবং ৩ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাক্কো কাজ করে যাচ্ছে”। তিনি আরও বলেন, “ঢাকার বাইরে চট্টগ্রামে সামিট আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো স্থানীয় তরুণদের বৈশ্বিক সুযোগের সঙ্গে সংযুক্ত করা এবং আঞ্চলিক পর্যায়ে ডিজিটাল অর্থনীতির বিস্তার ঘটানো”।

এছাড়া, জনাব ফয়সল আলিম তাঁর বক্তব্যে বলেন, “দক্ষ মানবসম্পদ উন্নয়নই বিপিও ও আইটিইএস শিল্পের টেকসই প্রবৃদ্ধির মূল ভিত্তি”। তিনি তরুণদের প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং পেশাগত প্রস্তুতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল “Skilled Youth: Driving Innovation and Growth” শীর্ষক সেমিনার। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সায়মা শওকত, পরিচালক, বাক্কো; রাশেদ মুজিব নোমান, কান্ট্রি ডিরেক্টর, অগমেডিক্স বাংলাদেশ; এমরাজিনা ইসলাম, প্রতিষ্ঠাতা, কাজ ৩৬০; মোঃ মুসনাদ-ই-আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাক্কো; রাহিতুল ইসলাম, লেখক ও সাংবাদিক, প্রথম আলো; শুভাশীষ ভৌমিক, ম্যানেজিং ডিরেক্টর, এটেক অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড; মোঃ তাজদিন হাসান, চিফ বিজনেস অফিসার, দ্যা ডেইলি স্টার; এবং সাবের শাহ, প্রতিষ্ঠাতা, এডব্লিউ কমিউনিকেশন। আলোচনায় তরুণদের দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মসংস্থান, উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি, ফ্রিল্যান্সিং এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা লাভের সুযোগ পান।  

বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে দক্ষ মানবসম্পদ, প্রযুক্তিগত সক্ষমতা এবং উদ্ভাবনী চিন্তাশক্তির ওপর। বিশেষ করে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়, তরুণ জনশক্তি, ফ্রিল্যান্সার এবং উদীয়মান উদ্যোক্তাদের সম্পৃক্ততার মাধ্যমে এ অঞ্চলকে দেশের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা ও আউটসোর্সিং কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

সামিটের সফল আয়োজন বাস্তবায়নে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সহযোগিতা বিশেষ ভূমিকা পালন করেছে। এ বছর “বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)”–এর প্লাটিনাম স্পন্সর হিসেবে যুক্ত ছিল Macinno Platforms Ltd, গোল্ড স্পন্সর হিসেবে Earth Next Technologies Ltd এবং সিলভার স্পন্সর হিসেবে TimoDesk ও Bangla B2B B2C.com। দেশের বিপিও ও আইটিইএস শিল্পের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টির এ উদ্যোগে তাদের মূল্যবান অংশীদারিত্বের জন্য আয়োজকরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও সামিটে এক্সিবিটর হিসেবে অংশগ্রহণ করে Macinno Platforms Ltd, Earth Next Technologies Ltd, TimoDesk, Creative IT Institute এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (DoICT)। তাদের অংশগ্রহণের মাধ্যমে প্রযুক্তিনির্ভর সেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং ডিজিটাল উদ্ভাবনের বিভিন্ন দিক অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো) দেশের বিপিও ও আইটিইএস শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংগঠন। বর্তমানে ৫০০-এর অধিক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী এ সংগঠন দেশের প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। “বিপিও সামিট বাংলাদেশ” দেশের বিপিও শিল্পের অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। চট্টগ্রামে অনুষ্ঠিত এবারের সামিটও দেশের তরুণ প্রজন্মকে বৈশ্বিক সুযোগের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

সর্বশেষ

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি