বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

ঢাবি’র আইবিএতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি

দেশে প্রথমবারের মতো কোন শিক্ষা প্রতিষ্ঠানে ইনোভেশন ল্যাব স্থাপন করলো শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি, ২০২০) দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিজনেস স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) এই অত্যাধুনিক ইনোভেশন ল্যাবটি উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ল্যাবটির উদ্বোধন করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি, এমপি। এসময় রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ ইনফরমেশন অফিসার আসিফ নাইমুর রশিদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফয়সাল ইমতিয়াজ খান, আইবিএ’র ডিরেক্টর অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার এবং আইবিএ’র শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আইবিএ’র শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের সর্বশেষ ডিজিটাল প্রযুক্তি; যেমন: ডাটা অ্যানালিটিক্স, ব্লক চেইন, ইন্টারনেট অফ থিংস (আইওটি) ইত্যাদির সাথে পরিচিত করার লক্ষ্যে এই ইনোভেশন ল্যাবটি স্থাপন করা হয়েছে। এছাড়া দেশের মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে বাস্তবসম্মত ব্যবসায়িক সল্যুশন উদ্ভাবনে ভূমিকা রাখবে ল্যাবটি।

গ্রাহকদের সর্বোত্তম ডিজিটাল সেবা দেওয়ার লক্ষ্যে নতুন নতুন পণ্য, ব্র্যান্ড ও পারসোনা আইডেন্টিফিকেশনের ওপর বাজার গবেষণা প্রকল্প পরিচালনার ক্ষেত্রে আইবিএ’র সহযোগী হিসেবে কাজ করবে রবি।

অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, এমপি বলেন, “রবি-আইবিএ ইনোভেশন ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরুর মাধ্যমে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়ার এক সাথে কাজ করার যে সুযোগ তৈরি হলো, এতে আমি অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত বোধ করছি। আশা করি, রবির মতো অন্য করপোরেট প্রতিষ্ঠানও এ ধরণের ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠায় এগিয়ে আসবে।”

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের ওপর ভর করে উদ্ভাবনী ডিজিটাল প্রযুক্তিগুলো দেশের জন্য বিপুল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের এখন যা দরকার তাহলো একদল দক্ষ মানব সম্পদ যারা এই সুযোগকে কাজে লাগাতে পারবেন। দেশের শীর্ষ বিজনেস স্কুল আইবিএ’র সাথে এই উদ্যোগটি নিতে পেরে আমরা গর্বিত। দেশের ব্যববসা প্রশাসনের সেরা শিক্ষার্থীদের জন্য এমন একটি ইনোভেশন ল্যাব স্থাপনের সুযোগ করে দেয়ার জন্য আইবিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি