মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
30 C
Dhaka

অনলাইন বিক্রেতাদের জন্য পেপারফ্লাইয়ের ‘স্মার্ট লজিস্টিক’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভিত্তিক উদ্যোক্তাদের জন্য ‘স্মার্ট লজিস্টিক’ সেবার বিশেষ সংস্করন নিয়ে এলো ই-কমার্স ব্যবসায় পন্য বিলিকরন প্রতিষ্ঠান পেপারফ্লাই।

এফ কমার্স নামে পরিচিত হয়েৃ ওঠা ফেইসবুক ভিত্তিক উদ্যোক্তাদের পণ্য সরবরাহ এবং পরিবেশনে সহায়তার মাধ্যমে ব্যবসা এগিয়ে নিতে ‘স্মার্ট লজিস্টিক’ সেবা নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন পেপারফ্লাই কর্মকর্তারা।

সোমবার রাজধানীর গুলশানে একটি রেস্তরায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্যাবের সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল। গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে নতুন সেবা তুলে ধরেন পেপার ফ্লাইয়ের প্রধান বিপনণ কর্মকর্তা রাহাত আহমেদ।

বাংলাদেশের ব্যাবসা ক্ষেত্রে প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সাথে পন্য বিলিকরনে ‘স্মার্ট সেবা’ নিয়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কার্যক্রম পরিচালনা করছে পেপারফ্লাই।

কর্মকর্তারা জানান, প্রযুক্তির সম্প্রসারনের সাথে সাথে ব্যবসা সম্প্রসারনের অন্যতম উপকরন হয়ে উঠেছে ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশজুড়ে প্রায় একলক্ষ উদ্যোক্তা ফেইসবুকের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে বলে তথ্য দেয়া হয়।

পেপারফ্লাই কর্মকর্তারা জানান, মঙ্গলবার থেকে শুরু হওয়া নতুন ‘স্মার্ট লজিস্টিক’ সেবায় আটটি অনন্য পরিসেবা যুক্ত থাকবে। এগুলো হলো, উদ্যোক্তাদের জন্য ৫ কার্যদিবসে আর্থিক লেনদেনের সুবিধা, একদিনে ঢাকার মধ্যে পন্য বিলি, এক সপ্তাহের মধ্যে পণ্য ফেরত, বিনামূল্যে স্মার্ট রিটার্ন এবং স্মার্ট চেক সেবা, এবং বিনামূল্যে ওয়্যার হাউস ব্যবহারের সুযোগ। এই সকল সুবিধা পাওয়া যাবে ঢাকার ভেতরে মাত্র ৪০ টাকায়।

পেপারফ্লাইয়ের প্রধান বিপনণ কর্মকর্তা রাহাত আহমেদ বলেন প্রায় ১ লক্ষ উদ্যোক্তাদের নিয়ে দেশের প্রযুক্তি ভিত্তিক ব্যবসায়ী উদ্যোগে সম্ভাবনাময় ক্ষেত্রে হিসেবে ভিন্নমাত্রা যোগ করেছে ফেইসবুক মাধ্যম।
রাহাত আহমেদ জানান, দ্রুত সময়ের মধ্যে যে কোন ঠিকানায় ইকমার্সের পন্য পৌছে দিতে দেশের ৮০ টি এলাকায় অফিস চালু করেছে পেপারফ্লাই। এবং এবছরের মধ্যে সেবা পয়েন্টের সংখ্যা ২০০ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

ই-ক্যাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন বিলিকরন সেবার আধুনিকরন ছাড়া কোন দেশের ইকমার্স সেক্টর সম্প্রসারন হতে পারে না।
অনুষ্ঠানে জানানো হয়, ইকমার্স প্রতিষ্ঠানগুলো প্রতিদিন ৫৫ হাজার পন্য বেচাকেনা করে বছরে ২ বিলিয়ন টাকার লেনদেন সম্পন্ন হয় যা দেশের মোট রিটেইল বানিজ্যের ১ শতাংশ।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি