মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
29.6 C
Dhaka

এবার অস্ট্রিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়া ইউরোপের সর্বশেষ দেশ হিসেবে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে। অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর অ্যান্ড্রেয়াস ব্যাবলার জানিয়েছেন, আগামী জুনের মধ্যেই আনুষ্ঠানিক আইনটি পাস করা হবে। অন্যান্য দেশের তুলনায় অস্ট্রিয়া আরও কঠোর হচ্ছে—১৪ বছরের নিচে কারও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার অনুমোদিত হবে না।

সরকারের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষায় একাধিক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা, গণমাধ্যম শিক্ষার উন্নতি এবং প্ল্যাটফর্মগুলোর জন্য স্পষ্ট নিয়ম নির্ধারণ। আইনের বিস্তারিত এখনো প্রকাশ না হলেও অস্ট্রিয়া অন্যান্য দেশের মতোই কঠোর নিয়ম চালু করবে বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে। ইউরোপের মধ্যে স্পেন, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ একই ধরনের আইন নিয়ে কাজ করছে। ইন্দোনেশিয়া সম্প্রতি ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের আইন পাস করেছে। প্ল্যাটফর্মগুলোকে ধাপে ধাপে এই নিয়ম মানাতে সময় দেওয়া হবে বলে জানিয়েছে জাকার্তা।

অস্ট্রিয়ার এই উদ্যোগ শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিতে ইউরোপীয় প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি