বুধবার, আগস্ট ১২, ২০২৬
28.9 C
Dhaka

আবার পিএস৫-এর দাম বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং কনসোলের বাজারে আবারও দাম বাড়াল সনি। আগামী ২ এপ্রিল থেকে পিএস৫, পিএস৫ প্রো এবং পিএস পোর্টাল হ্যান্ডহেল্ডের দাম বাড়ছে। গত আগস্টে ‘কঠিন অর্থনৈতিক পরিস্থিতি’র কথা বলে দাম বাড়িয়েছিল সনি, এবার কারণ হিসেবে দেখানো হচ্ছে ‘বৈশ্বিক অর্থনৈতিক ল্যান্ডস্কেপে অব্যাহত চাপ’।

স্ট্যান্ডার্ড পিএস৫-এর (ডিস্ক ড্রাইভ সংবলিত) দাম আগস্টে ৫৫০ ডলার থেকে ৬৫০ ডলার হয়েছিল। এবার তা আরও ১০০ ডলার বেড়ে দাঁড়াচ্ছে ৭৫০ ডলারে। ডিজিটাল এডিশনের দামও ৫০০ ডলার থেকে ৬০০ ডলার হয়েছিল, এবার তা ৭০০ ডলার হচ্ছে। পিএস৫ প্রো-এর দাম সবচেয়ে বেশি বাড়ছে। এর আগে ৭৫০ ডলার ছিল, এবার তা ১৫০ ডলার বেড়ে দাঁড়াচ্ছে ৯০০ ডলারে। গত বছর ব্ল্যাক ফ্রাইডে সেলেই কেবল এই প্রো সংস্করণ ৬৫০ ডলারে পাওয়া গিয়েছিল।

পিএস পোর্টালের দামও ৫০ ডলার বেড়ে ১৯৯ ডলার থেকে ২৪৯ ডলার হচ্ছে। গত এক বছরে পোর্টালের সক্ষমতা বেড়েছে ঠিকই, তবে স্থানীয়ভাবে গেম চালাতে না পারা এই ডিভাইসের নতুন দাম অনেকের জন্য ভাবনার কারণ হয়ে দাঁড়াবে।

সনি তাদের ব্লগ পোস্টে বলেছে, দাম বৃদ্ধির প্রভাব তারা বুঝতে পারছে। তবে ‘যত্নসহকারে মূল্যায়নের’ পর এই সিদ্ধান্ত ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ বলে মনে করেছে প্রতিষ্ঠানটি, যাতে তারা উদ্ভাবনী ও উচ্চমানের গেমিং অভিজ্ঞতা খেলোয়াড়দের জন্য বহাল রাখতে পারে।

বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা গেমিং শিল্পের ওপর প্রভাব ফেলছে। ভালভ ইতিমধ্যেই স্টিম মেশিনের উন্মোচন পিছিয়ে দিয়েছে। আরএএম সংকটের কারণে স্টিম ডেকের জোগানেও প্রভাব পড়েছে। মাইক্রোসফটও গত বছর এক্সবক্সের দাম বাড়িয়েছে এবং নিনটেন্ডো জানিয়েছে, সুইচ ২-এর কিছু ফিজিক্যাল গেমের দাম ডিজিটাল সংস্করণের চেয়ে বেশি হবে। পণ্য তৈরি ও পরিবহনের বাড়তি খরচই এই মূল্যবৃদ্ধির মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

সর্বশেষ

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি