শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

উবার আনলো নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বাইক চালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ নামে নতুন একটি ফিচার চালু করেছে রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার। এর মাধ্যমে চালকরা তাদের সুবিধা অনুযায়ী সাবস্ক্রিপশন বেছে নিয়ে উবার প্ল্যাটফর্মে ট্রিপ গ্রহণ করতে পারবেন। নতুন এই মডেলে ফুল-টাইম এবং পার্ট-টাইম উভয় ধরনের চালকদের জন্যই উবারে কাজ করা আরও সহজ ও লাভজনক হবে।

২০২৩ সালে ঢাকায় প্রথম সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করে উবার। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই এখন এই হাইব্রিড মডেল আনা হয়েছে। এর মূল লক্ষ্য হলো যাত্রী ও চালক উভয়ের অভিজ্ঞতার মানোন্নয়ন এবং উবার অ্যাপের মাধ্যমে রাইড নিতে চালকদের আরও উৎসাহিত করা।

ঢাকার মোটরবাইক সার্ভিসে বড় একটি সমস্যা হলো অ্যাপের বাইরে বা সরাসরি রাস্তা থেকে যাত্রী তোলা। এতে চালক বা যাত্রী কেউ-ই জিপিএস ট্র্যাকিং, বিমা সুবিধা বা অ্যাপের নিরাপত্তা ফিচারগুলো পান না। উবার মনে করে, এই হাইব্রিড সাবস্ক্রিপশন চালকদের আরও নমনীয়তা দেবে, যা অফলাইনে ট্রিপ নেওয়ার প্রবণতা কমিয়ে আনবে এবং যাত্রীদের জন্য সেবার মান আরও উন্নত করবে।

নতুন এই সাবস্ক্রিপশন মডেলে চালকরা শূন্য শতাংশ কমিশন সুবিধায় ট্রিপ দেওয়ার সুযোগ পাবেন। ফলে চালক তার উপার্জনের পুরো অংশই নিজের কাছে রাখতে পারবেন। যারা পার্ট-টাইম বাইক চালান, তাদের জন্য এই ব্যবস্থা বাড়তি আয়ের বড় সুযোগ তৈরি করবে বলে মনে করে উবার।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, ‘আমরা সবসময় চালকদের অভিজ্ঞতা সহজ করার চেষ্টা করি। এই হাইব্রিড সাবস্ক্রিপশন চালকদের নিজেদের পছন্দমতো কাজ করার স্বাধীনতা দেবে। এর ফলে যেমন তাদের আয় বাড়বে, তেমনি অ্যাপের মাধ্যমে ট্রিপের সংখ্যা বাড়লে যাত্রীদের নিরাপত্তা আরও বেশি করে নিশ্চিত হবে।’

বর্তমানে ঢাকার রাস্তায় প্রতিদিন হাজার হাজার উবার বাইক চালক সেবা দিচ্ছেন। নতুন সব উদ্ভাবনের মাধ্যমে উবার চালক ও যাত্রী উভয় পক্ষের জন্য অ্যাপের ব্যবহার আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করতে কাজ করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

সর্বশেষ

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি