বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
30.6 C
Dhaka

দেশের নারী ফুটবলারদের সমর্থনে ইনফিনিক্সের ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স দেশের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের নারী ফুটবল দলের প্রতি সমর্থন জানাতে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ চালু করেছে। ২০২৬ এএফসি উইমেন্স এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো অংশগ্রহণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্যের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনটির অনুপ্রেরণা নারী ফুটবল দলের শৃঙ্খলা, দৃঢ়তা ও আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে যাওয়ার যাত্রা থেকে। একই সঙ্গে এটি ইনফিনিক্সের দর্শনকে তুলে ধরে—যেখানে ‘নাম্বার ১’ কেবল একটি অবস্থান নয়, বরং কর্ম, বিশ্বাস ও আকাঙ্ক্ষার মানসিকতা।

উদ্যোগটির অংশ হিসেবে ইনফিনিক্স একটি ইন্টার‌অ্যাকটিভ ফটোকার্ড অ্যাক্টিভিটি চালু করেছে, যেখানে ভক্তরা সরাসরি অংশ নিয়ে নারী ফুটবলারদের প্রতি সমর্থন জানাতে পারবেন। অংশগ্রহণকারীরা নিজেদের ছবি দিয়ে একটি ব্যক্তিগত ক্যাম্পেইন ফটোকার্ড তৈরি করতে পারবেন এবং এক লাইনের শুভেচ্ছা বার্তার মাধ্যমে জাতীয় দলের পাশে দাঁড়াতে পারবেন।

এই কার্যক্রমে অংশগ্রহণকারীরা সদ্য উন্মোচিত ইনিফনিক্স নোট এজ স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।

অংশ নিতে ব্যবহারকারীদের ক্যাম্পেইন মাইক্রোসাইটে নিজেদের ছবি আপলোড করতে হবে, সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া ফটোকার্ড ডাউনলোড করে ফেসবুক প্রোফাইলে পাবলিক পোস্ট করতে হবে। পোস্টে #InfinixNOTEEdge এবং #NO1InAction হ্যাশট্যাগসহ বাংলাদেশের নারী ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে একটি সংক্ষিপ্ত বার্তা যুক্ত করতে হবে। এরপর ইনফিনিক্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ক্যাম্পেইন ঘোষণার পোস্টে ‘Done’ লিখে নিজের পোস্টের স্ক্রিনশট কমেন্ট করলেই অংশগ্রহণ সম্পন্ন হবে।

ইনফিনিক্স জানিয়েছে, পোস্টের এনগেজমেন্ট এবং বার্তার শক্তির ভিত্তিতে মোট তিনজন বিজয়ী নির্বাচন করা হবে। ক্যাম্পেইনটি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে ৫০ জনের বেশি ইনফ্লুয়েন্সার ও কী অপিনিয়ন কনজিউমার (কেওসি) ক্যাম্পেইনে যুক্ত থাকবেন, যারা নিজেদের প্রোফাইল থেকে ক্যাম্পেইন ফটোকার্ড তৈরি ও শেয়ার করবেন।

‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইনের মাধ্যমে ইনফিনিক্স বাংলাদেশে নারী ফুটবলের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরতে এবং সম্মিলিত জাতীয় সমর্থন জোরদার করতে চায়—যেখানে বিশ্বাস, ধারাবাহিকতা ও সাহস একসঙ্গে মিলেই অর্জনকে বাস্তবে রূপ দিতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি