শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা প্রায় ৩৬৩ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: মুনাফা, বিক্রয়সহ গুরুত্বপূর্ণ সব আর্থিক সূচকে প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। এরই পরিপ্রেক্ষিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬৩ কোটি ৩৪ লাখ টাকা, যা আগের অর্থবছরের (২০২৪-২০২৫) একই সময়ের চেয়ে ৫৮ কোটি ৮৭ লাখ টাকা বেশি।

শনিবার (২৪ জানুয়ারি) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের দেওয়া এক সংবাদ বিজ্ঞতিতে এসব তথ্য জানিয়েছে।

ওয়ালটন জানায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বা প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানির বিক্রয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪৮ শতাংশ বা ২১৫ কোটি ৮৬ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া যথারীতি স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং বিচক্ষণতার সাথে কাঁচামাল ক্রয়ের ফলে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা গত অর্থবছরের একই সময়ের চেযে ৫৮ কোটি ৮৭ লাখ টাকা বেড়ে ৩৬৩ কোটি ৩৪ লাখ টাকা হয়েছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক শেষে (জুলাই-ডিসেম্বর) ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৯০ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯ টাকা ১৪ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৫৭ টাকা ২৪ পয়সা। আর পুনর্মূল্যায়নসহ ৩৫৮ টাকা ৪১ পয়সায় দাঁড়িয়েছে।

চলতি অর্থবছরের সমাপ্ত ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪১ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ছয় টাকা ৩০ পয়সা। অপারেটিং ক্যাশ ফ্লোর এই উল্লেখযোগ্য উন্নতির পেছনে প্রধান কারণ হিসেবে আলোচ্য সময়ে ক্রেতাদের থেকে আগের বছরের একই সময়ের চেয়ে আট দশমিক শূন্য সাত শতাংশ বেশি আদায় হওয়ার পাশাপাশি কাঁচামাল ও অন্যান্য সরবরাহকারীদের অর্থ প্রদানের পরিমাণ ১৮ দশমিক ৯৭ শতাংশ হ্রাস পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চলতি অর্থবছরে রেফ্রিজারেটর এবং এয়ার কিন্ডিশনারের উপর ভ্যাট সাত দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হলেও অপারেটিং ক্যাশ ফ্লো শক্তিশালী অবস্থানে রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি