শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

বাসা ও অফিসে ফোরজি ইন্টারনেট কানেক্টিভিটি রাউটার দিচ্ছে জিপি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: কোভিড-১৯ বৈশ্বিক মহামারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহার ত্বরান্বিত করেছে। এই পরিস্থিতিতে, মানুষের ইন্টারনেট ব্যবহারকে আরো সহজ করেছে গ্রামীণফোন। এখন মোবাইল ফোনের পাশাপাশি বাসা ও অফিস থেকেও গ্রাহকরা গ্রামীণফোনের ফোরজি কানেক্টিভিটির সুবিধা গ্রহণ করতে পারবেন।

ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন উন্মোচন করেছে ‘জিপি ফোরজি পকেট রাউটার হোম সল্যুশন বান্ডল’। এই বান্ডলের আওতায় ক্রেতারা বিনামূল্যে একটি ফোরজি সিমসহ জিপি ফোরজি পকেট রাউটার জেডটিই এমএফ৯২৭ইউ ক্রয় করতে পারবেন এবং ৩০ দিনের জন্য ৫০ জিবি ফোরজি ইন্টারনেট উপভোগ করতে পারবেন ৪৯৯ টাকায়।

এই রাউটারের সাথে গ্রামীণফোনের গ্রাহকরা ছয় মাসে ১২ বার (প্রতিমাসে দুই বার) এই  মাসিক ইন্টারনেট প্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের জন্য সম্পুর্ণ ফোরজি কানেক্টিভিটির এ সল্যুশন মূল্য ২,৯৯৯ টাকা থেকে শুরু।

এ নিয়ে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, ‘প্রতিদিনের কাজ, শিক্ষা বিষয়ক তথ্য, কেনাকাটা  কিংবা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাসহ অধিকাংশ ক্ষেত্রেই দেশের মানুষ ইন্টারনেটের ওপর বহুলাংশে নির্ভরশীল হয়ে পড়েছেন।

ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি  পার্টনার হিসেবে আমরা সবসময় গ্রাহকদের ইতিবাচক ও সহজ সল্যুশন প্রদানে কাজ করছি। এই সঙ্কটকালীন সময়ের শুরুতে মানুষ যেনো খুব সহজে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তাদের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারে সে লক্ষ্যে ফোরজি পকেট রাউটার নিয়ে এসেছিলাম। এরই ধারাবাহিকতায়, গ্রাহকদের ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের বিষটিকে ত্বরান্বিত করতে আমরা নতুন এই বান্ডল অফার নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত।’

প্রথমবার ট্যাগিংয়ের ক্ষেত্রে ক্রেতারা সাতদিনের জন্য বিনামূল্যে ১ জিবি ফোরজি ইন্টারনেট সুবিধা পাবেন এবং ডিভাইস বান্ডেলটি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা কুপন পাবেন, যা দিয়ে তারা ওয়ালটন ইলেকট্রনিকসে ১০ শতাংশ, ওরিয়ন ফুটওয়্যারে ১২ শতাংশ, বেবি শপ লিমিটেড কিডস ক্লথিংয়ে ১৭ শতাংশ এবং অথেনটিক কাবাব এক্সপ্রেস ফুডে ২০ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি