শনিবার, জুলাই ১৮, ২০২৬
29.7 C
Dhaka

আইটেল নিয়ে এসেছে নতুন স্টাইলিশ আইকন ‘ভিশন ২’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ডট-নচ ডিসপ্লে সমৃদ্ধ ৪জি স্মার্টফোন ‘ভিশন ২’ নিয়ে এসেছে আইটেল বাংলাদেশ। সোমবার ১১ জানুয়ারি ২০২১ইং থেকে বাজারে পাওয়া যাচ্ছে নতুন এই স্মার্টফোনটি। স্টাইলিশ ডিজাইনের ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি+ডট-নচ ডিসপ্লে এবং ১৩ এমপি এআই ট্রিপল রিয়ার ক্যামেরা। সেসঙ্গে যুক্ত হয়েছে আকর্ষণীয় সব ফিচার। আইটেল বাংলাদেশের দুর্দান্ত এই যাত্রায় সঙ্গী হিসেবে আছেন সুপারস্টার মডেল ও অভিনেতা আফরান নিশো।
 
৬.৬ ইঞ্চি এইচডি+ডট-নচ ডিসপ্লে আইটেল ভিশন ২ স্মার্টফোনকে আরো ফ্যাশনেবল ও আকর্ষণীয় করে তুলেছে। এইচডি ডিসপ্লে এবং ৯০% হাই স্ক্রিন-টু-বডি রেশিওর কারণে এর স্ক্রিনটি যেমন প্রাণবন্ত ঠিক তেমন স্পষ্ট কালারের সুবিধাও পাওয়া যাবে। আইটেল ভিশন ২ এর ডট-নচ ফুল-স্ক্রিন ইতোমধ্যে ফোনের ভিজ্যুয়াল এফেক্টসকে করে তুলেছে আরও আকর্ষণীয়। 
 
১৩ মেগাপিক্সেল এআই প্রধান ক্যামেরার সঙ্গে ২ এমপি ম্যাক্রো ক্যামেরার ছবিগুলো জীবনের গুরুত্বপূর্ণ মুহুর্ত ধরে রাখার সুযোগ করে দেবে। এ ছাড়াও ফোনটির এআই ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকা এআই বোকেহ এফেক্ট, এআই পোর্ট্রেট এইচডিআর সেটআপ দিয়ে আপনি অল্প আলোতেও ছবি তুলতে পারবেন। আইটেল ভিশন ২ স্মার্টফোনে থাকা ৩.০ এআই ফেস বিউটি ফেসিয়াল ফিচার, স্কিন টিউনের পাশাপাশি আলোকিত পরিবেশে নিজেকে সহজে নিখুঁতভাবে তুলে ধরতে পারবেন। ফোনটির ৮ এমপি সেলফি ক্যামেরা ছাড়াও ২ এমপি মাক্রো ক্যামেরা এবং ডেপথ-সেন্সর দিয়ে আপনি যখন এবং যেখানেই থাকুন না কেন ঝকঝকে ছবি ও স্মৃতিময় মুহূর্তগুলোর ছবি তুলতে পারবেন। 
 
নতুন আইটেল ভিশন ২ ফোনে রয়েছে শক্তিশালী ৪০০০ এমএইচ ব্যাটারি। যা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে। এছাড়াও ব্যাটারিতে ৮০০ ঘণ্টা স্ট্যান্ডবাই (সিম কার্ড সহ), ২৫ ঘণ্টা (৩জি) ও ৩২ ঘণ্টা (২জি) ফোন কল, ৩৫ ঘণ্টা মিউজিক বাজানো এবং টানা ৭ ঘণ্টা ভিডিও দেখার সুবিধা পাওয়া যাবে। 
 
৮.৩ এমএম সুপার স্লিম ডিজাইনের আইটেল ভিশন ২ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে গ্রেডিয়েন্ট গ্রিন ও ডিপ ব্লু দুইটি নজরকাড়া রঙে। নতুন স্টাইলিশ আইকনিক ফোনটি যে কোনো আইটেল স্টোর থেকে কেনা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি