বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
28 C
Dhaka

খুলনায় ওয়ালটন কম্পিউটারের শোরুম উদ্বোধন ও ডিলার মিট অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণের বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হয়েছে ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার। নগরীর প্রাণকেন্দ্র খান-এ-সবুর রোডে অবস্থিত কম্পিউটার পণ্যের মার্কেট জলিল টাওয়ারের তৃতীয় তলায় ওয়ালটনের কম্পিউটার পণ্যের জন্য ডেডিকেটেড এই আউটলেট চালু করা হয়েছে। এখান থেকে ক্রেতাগণ ওয়ালটনের সকল ধরনের কম্পিউটার পণ্য ক্রয় এবং অভিজ্ঞতা নিতে পারবেন। পাবেন সার্ভিস সংক্রান্ত প্রয়োজনীয় সেবা।

গত ১১ নভেম্বর (সোমবার) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কম্পিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করা হয়। একই দিন সন্ধ্যায় শহরের গ্রান্ড প্লাসিড হোটেলে অনুষ্ঠিত হয় কম্পিউটার ডিলার ও কর্পোরেট গ্রাহকদের জন্য ডিলার মিট। এতে খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা থেকে আগত কম্পিউটার পণ্যের ডিলারগণ অংশ নেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার সভাপতি সরদার মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আহমেদ কবির, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) লিয়াকত আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিম এবং জিনাত হাকিম, ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ইউটিউব চ্যানেল পিসি বিল্ডার বাংলাদেশ-এর অন্যতম প্রতিষ্ঠাতা অনন্য জামান, বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা ও জলিল টাওয়ার কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এএমডি লিয়াকত আলী বলেন, বর্তমানে সবার জন্য প্রযুক্তিপণ্য অত্যাবশকীয় হয়ে উঠেছে। দেশের প্রতিটি প্রান্তে আরো সহজেই ক্রেতারা যাতে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিকমানের কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ ক্রয় এবং এ সংক্রান্ত সেবা পেতে পারেন সেজন্যই গুরুত্বপূর্ণ শহরগুলোতে ডেডিকেটেড শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার চালু করা হচ্ছে। একইসঙ্গে আমরা বিভাগীয় শহরগুলোতে ডিলার মিট করছি। ডিলার মিটে আগত আইটি পণ্যের ব্যবসায়ীদেরকে কম্পিউটার পণ্য ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেয়া হচ্ছে।  এরফলে তাদের মাধ্যমে সকলের দোরগোঁড়ায় সাশ্রয়ী মূল্যের আন্তর্জাতিকমানের ওয়ালটন কম্পিউটার পণ্য ও সেবা পৌঁছে যাচ্ছে। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার সভাপতি সরদার মনিরুল ইসলাম খুলনার আইটি মার্কেটে ডেডিকেটেড শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধনের জন্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, খুলনাবাসীর জন্য এটি একটি আনন্দের সংবাদ। দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনকে খুলনার আইটি মার্কেটে স্বাগত। এ উদ্যেগের ফলে এই অঞ্চলের আইটি পণ্যের ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। ক্রেতারাও আরো সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা হাতের নাগালে পাবেন।

উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন মডেল ও ফিচারের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার, ইলেকট্রিক বাইকসহ ৪১ ধরনের কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি