শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
28 C
Dhaka

গুগল স্টোরেজ ফুল হলে সমাধান যেভাবে

গুগলের ই-মেইল পরিষেবা জিমেইল। সারা বিশ্বে কয়েক কোটি মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। গুগল তার ব্যবহারকারীদের সম্পূর্ণ বিনামূল্যে ১৫ জিবি ফ্রি স্টোরেজ অফার করে। তবে অব্যবস্থাপনাসহ নানা কারণে অল্প সময়েই তা পূর্ণ হয়ে যায়। ‘স্টোরেজ ফুল’ নোটিফিকেশন আসতে থাকে।

যার ফলে অনিচ্ছা সত্ত্বেও অনেক দরকারি তথ্য মুছে ফেলতে বাধ্য হন। তবে সঠিক ব্যবস্থাপনা ও কয়েকটি কৌশল ব্যবহার করে এই ১৫ জিবি স্টোরেজ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা সম্ভব, কোনো অতিরিক্ত খরচ ছাড়াই।চলুন জেনে নেওয়া যাক কীভাবে স্টোরেজের সঠিকভাবে ব্যবহার করবেন?

১. অবাঞ্ছিত মেইল মুছে ফেলা:

গুগল স্টোরেজের একটি বড় অংশ দখল করে রাখে ইমেইল। যার মধ্যে থাকে অবাঞ্ছিত ইমেইল, যেমন: প্রমোশনাল, স্প্যাম বা সাইজে বড় ফাইল। এ ধরনের ইমেইল বা ফাইলগুলো মুছে ফেলতে হবে। ইমেইল গুলো মুছতে কিছু ধাপ অনুসরন করতে হবে।

বড় ফাইল খুঁজে মুছুন : জিমেইলের সার্চ বক্সে টাইপ করুন has:attachment larger:10M। ফলাফলে ১০ মেগাবাইটের চেয়ে বড় সাইজের ইমেইলগুলো দেখাবে। সেগুলো রিভিউ করে প্রয়োজন না থাকলে ডিলিট করতে পারেন।

স্প্যাম ও প্রমোশনাল ইমেইল মুছে ফেলা : নিয়মিতভাবে স্প্যাম ও প্রমোশন ফোল্ডার চেক করে অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলুন। এ ধরণের ইমেইল গুলো স্টোরেজের বেশ বড় একটি জায়গা দখল করে রাখে।

২. গুগল ড্রাইভে ফাইল ম্যানেজমেন্ট:

গুগল ড্রাইভ মূলত বিভিন্ন তথ্য বা ফাইল সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। এখানে অনেক বড় ফাইল জমা হতে পারে, যা স্টোরেজকে তাড়াতাড়ি পূর্ণ করে। কিছু টিপস আপনার গুগল ড্রাইভের জায়গা বাঁচাতে সাহায্য করবে।

অপ্রয়োজনীয় ফাইল মুছুন : ড্রাইভ থেকে বড় বা অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলতে পারেন।

ফাইল কমপ্রেস করুন : গুরুত্বপূর্ণ ফাইলগুলো কমপ্রেস করে বা জিপ ফরম্যাটে সেভ করে রাখতে পারেন। এতে ফাইলের সাইজ কমে যায় এবং একই স্টোরেজে অনেক তথ্য সংরক্ষণ করা সম্ভব হয়।

৩. গুগল ফটোসে ফটো-ভিডিও সংরক্ষণ:

গুগল ফটোসে অনেক ফটো ও ভিডিও জমা হতে পারে, যা আপনার স্টোরেজ পূর্ণ করে ফেলে। স্টোরেজ সঠিকভাবে ব্যবহার করতে পারেন নিম্নলিখিত উপায়ে:

কোয়ালিটি অপশন সিলেক্ট করুন : গুগল ফটোসে ছবি আপলোডের সময় ‘স্টোরেজ সেভার’ কোয়ালিটি সিলেক্ট করলে কম রেজুলেশনের ছবি সংরক্ষণ করা হবে, যাতে স্টোরেজ কম খরচ করবে।

ডুপ্লিকেট ফটো সরান : অনেক সময় একই ছবি বারবার আপলোড হয়, যা অপ্রয়োজনীয়ভাবে জায়গা নেয়। গুগল ফটোসে গিয়ে ডুপ্লিকেট ছবি খুঁজে বের করে ডিলিট করতে পারেন।

স্টোরেজ বাঁচানোর আরও কয়েকটি কৌশল:

ফাইল আর্কাইভ করুন : কম গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে ক্লাউড স্টোরেজ বা অন্য ড্রাইভে ব্যাকআপ হিসেবে রেখে গুগল ড্রাইভ থেকে মুছে ফেলতে পারেন।

টেম্পোরারি ফাইল এড়িয়ে চলুন : টেম্পোরারি ফাইল বা সফটওয়্যারের অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলার অভ্যাস গড়ে তুলুন।

শেয়ার করা ডকুমেন্ট মুছে ফেলুন : অন্যের সঙ্গে শেয়ার করা বড় ফাইলগুলো রিমুভ করুন, যদি সেগুলোর আর দরকার না থাকে। সঠিক ব্যবস্থাপনায় গুগল স্টোরেজের ব্যবহার করতে পারলে দীর্ঘ সময় ধরে কোনো স্টোরেজ না কিনেই তথ্য সুরক্ষিত রাখতে পারবেন। উপরে কৌশলগুলো মেনে চললে, আপনার স্টোরেজ ব্যবস্থাপনা অনেক সহজ হবে এবং ‘স্টোরেজ ফুল’ সতর্কবার্তা থেকে রেহাই পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি