রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
26 C
Dhaka

গেমার ও ক্রিয়েটরদের জন্য লেনেভোর এআইনির্ভর লিজিয়ন প্রো ৭আই ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: লেনেভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এআই পাওয়ারড লেনোভো লিজিয়ন প্রো ৭আই (৮৩ডিই০০৪এসএলকে) গেমিং ল্যাপটপ যা হাই পারফরম্যান্স এবং অত্যাধুনিক গেমিং প্রযুক্তির সমন্বয়ে ব্যবহারকারীকে নতুন এক অভিজ্ঞতা প্রদান করবে।

১৪ জেনারেশনের ইন্টেল কোর আইনাইন – ১৪৯০০এইচএক্স ৫.৮ গিগাহার্জ প্রসেসর, ৩২জিবি ডিডিআরফাইভ র‍্যাম এবং ১টিবি এনভিএমই জেন৪ এসএসডি এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে যা নিরবিচ্ছিন্ন মাল্টিটাস্কিং এবং দ্রুত ডেটা অ্যাক্সেস নিশ্চিত করে ল্যাপটপটিকে গেমিং পাওয়ার হাউজ করে তোলে।

প্রানবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে এতে রয়েছে ১০০% ডিসিআই-পি৩ সহ ১৬ ইঞ্চির ডব্লিউকিউএক্সজিএ আইপিএস এন্টি গ্লেয়ার ডিসপ্লে যার ব্রাইটনেস ৫০০ নিটস এবং রিফ্রেশ রেট ২৪০ হার্টজ যা দেখার অভিজ্ঞতা করে স্মুথ। ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্লু-লাইট ফিচার।

এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ১৬জিবি গ্রাফিক্স কার্ড, জিসিঙ্ক প্রযুক্তি, উন্নত কর্মক্ষমতার জন্য জিপিইউতে ৬৮৬ এআই টপস রয়েছে ফলে গেমিং এবং ক্রিয়েটিভ কাজে ব্যবহারকারী হাই পারফরম্যান্স উপভোগ করবে। এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে এআইচিপ: এলএ২-কিউ, নাহিমিক অডিও এবং স্মার্ট অ্যামপ্লিফায়ার, গোপনীয়তা রক্ষার জন্য ই-শাটারযুক্ত ১০৮০পি ফুলএইচডি ক্যামেরা, ওয়াইফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, পার কি আরজিবি ব্যাকলিট কি-বোর্ডসহ আরও নানা ফিচার।

ল্যাপটপটিতে রয়েছে হাইব্রিড থার্মাল সলিউশন যা হেভী গেমিং সেশনের সময়ও সিস্টেমকে ঠান্ডা ও কর্মক্ষম রাখে। ল্যাপটপটির ৯৯.৯ ওয়াট আওয়ারের ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করে এবং ৩৩০ ওয়াটের স্লিম টীপ অ্যাডাপ্টার দ্রুত চার্জিং প্রদান করে। পাওয়া যাচ্ছে ইক্লিপস ব্ল্যাক কালারে।

২ বছরের ওয়্যারেন্টি সুবিধা সহ এই ল্যাপটপটির দাম হচ্ছে ৪,৮৫,০০০/-টাকা যা পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি