রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
26 C
Dhaka

অনলাইন ক্লাসের জন্য স্বল্প বাজেটের ল্যাপটপ এনেছে সিস্টেমআই

টিভি২৪ ডেস্ক:  মাত্র ২৬ হাজার ৮০০ টাকায় ল্যাপটপ বিক্রির ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ বিক্রির ঘোষণা দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ হাজার ৮০০ টাকায় পাওয়া যাবে লেনেভো ব্র্যান্ডের ইন্টেল ডুয়াল কোর, ৪ জিবি র‍্যাম, ১ টিবি হার্ডডিস্কের ল্যাপটপ। আর ৩৬ হাজার টাকায় পাওয়া যাবে ইন্টেল ৭ম জেনারেশনের কোরআই-৩ ল্যাপটপ। দুটি মডেলেই এইচডি ওয়েবক্যাম ও দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের সুবিধা রয়েছে। এছাড়াও ৯৯৯৯ টাকায় পাওয়া যাবে ইন্টেল কোর-২ ডুয়ো প্রসেসরের ডেস্কটপ পিসি।

এই পিসিতে ২.২০ গিগাহার্জের কোর-২ ডুয়ো প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ওয়াইফাই অ্যাডাপটার ও ১৭ ইঞ্চির একটি এলইডি মনিটর থাকবে। এর বাইরে ১৯ হাজার ৫০০ টাকায় কোরআই-৩ ও ২৭ হাজার ৫০০ টাকায় কোরআই-৫ ডেস্কটপ পিসি পাওয়া যাবে।

এ ব্যাপারে সিস্টেম আই টেকনোলজিসের হেড অব অপারেশন মাসুম বিল্লাহ বলেন, আমরা প্রায় ৮ বছর ধরে বাজেট ল্যাপটপ ও ডেস্কটপ পিসি সরবরাহ করে আসছি। পণ্যের বিক্রয়োত্তর সেবা ও সঠিক মূল্যের ব্যাপারে আমরা বিশেষ গুরুত্ব দেই। প্রত্যেক পণ্যের ওয়ারেন্টি থাকবে ১-৩ বছর। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি পাওয়া যাবে।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.systemeye.net এই ঠিকানায়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি