বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
23 C
Dhaka

বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হলেন নাহিয়ান রহমান

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বেসরকারি খাতের একজন বিশেষজ্ঞকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া নাহিয়ান রহমান এর আগে দক্ষিণ কোরিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রথম্যানসের অর্থ পরিচালক হিসেবে কাজ করেছেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিডা জানায়, সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় বিডার ব্যবসায় উন্নয়ন বা বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হিসেবে কাজ করবেন নাহিয়ান রহমান। গত মঙ্গলবার তাঁকে এ পদে যোগদানের আমন্ত্রণপত্র পাঠায় বিডা।

বিডা জানায়, বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নাহিয়ান রহমানকে এই নিয়োগ দেওয়া হয়েছে। নাহিয়ান সরাসরি বিডার নির্বাহী চেয়ারম্যানের অধীনে কাজ করবেন। একই সঙ্গে বিডার উচ্চপদস্থ নেতৃত্বদানকারী দলের অংশ হিসেবে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার বিভিন্ন কৌশল বাস্তবায়নে কাজ করবেন তিনি।

নাহিয়ান রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ও মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তনী। এ ছাড়া পেশাগত দক্ষতা অর্জনে তিনি হিসাবরক্ষণ, ফিন্যান্স ও ব্যবস্থাপনার সমন্বয়ে বিশ্ব স্বীকৃত পেশাগত ডিগ্রি সিআইএমএ ও কাস্টমার রিলেশনশিপ মার্কেটিং (সিপিএ) সার্টিফিকেশন সম্পন্ন করেছেন।

নিয়োগ প্রসঙ্গে নাহিয়ান রহমান বলেন, দেশের বিনিয়োগ উন্নয়নে বিডার গুরুত্ব অনেক। বিডার ব্যবসা উন্নয়ন নিয়ে কাজ করা একই সঙ্গে চ্যালেঞ্জ ও সম্মানের। বলেন, ব্যবসা বিকাশে সহায়ক ভূমিকা পালন করতে পারে, বিডায় এমন পরিবেশ তৈরি করতে চান তিনি।

নাহিয়ান রহমান এর আগে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে দক্ষতার ছাপ রেখেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি