মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

বাজারে লেনোভোর কোর আল্ট্রা সেভেনের ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত লেনোভো বাংলাদেশের বাজারে প্রথম নিয়ে এসেছে ইন্টেল কোর আলট্রা সেভেন প্রসেসর বিশিষ্ট হাই পারফরম্যান্স ইয়োগা নাইন আই টু ইন ওয়ান টাচস্ক্রীন ল্যাপটপ।

লো ব্লু লাইট ১৪ ইঞ্চি ফোরকে ওলেড ডিসপ্লে বিশিষ্ট এই ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে সর্বোচ্চ ৪.৮ গিগাহার্জ বিশিষ্ট ইন্টেল কোর আল্ট্রা সেভেন-১৫৫ এইচ প্রসেসর, এআই বুস্ট এনপিইউ, ইন্টিগ্রেটেড ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১টিবি এনভিএমই এসএসডি এবং ৩২ জিবি এলপি ডিডআরফাইভ র‍্যাম।

এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে আইআর এবং প্রাইভেসি শাটার যুক্ত ৫এমপি ওয়েবক্যামেরা, ২ডব্লিউ×২ ডলবি অ্যাটমস উফার, থান্ডারবোল্ট ৪, ওয়াইফাই সিক্সই, লেনোভো স্লিমপেনসহ আরও নানা ফিচার। নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটি মিলিটারি গ্রেড এসটিডি-৮১০এইচ টেস্টেড অর্থাৎ এটি বালি, কম্পন, ধূলো, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা বা পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হবে।

এই মডেলটির ডিসপ্লে ৩৬০°রোট্যাবল হবার কারণে ব্যবহারকারী প্রয়োজন অনুসারে এটিকে ল্যাপটপ, ট্যাবলেট, টেন্ট এবং স্ট্যান্ড মুডে ব্যবহার করতে পারবেন। মাল্টিটাস্কিং এবং সৃজনশীল কাজের জন্য এটি একটি আদর্শ ল্যাপটপ। এছাড়া ল্যাপটপটি স্লিম এবং হালকা হবার কারণে সহজে বহনযোগ্য। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে লুনা গ্রে কালারে।

২ বছরের ওয়্যারেন্টিসহ এই ল্যাপটপটির দাম হচ্ছে ২,৭০,০০০/- টাকা, যা পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর অনুমোদিত সকল ডিলার হাউজে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি