বুধবার, জুলাই ৮, ২০২৬
27.3 C
Dhaka

এপিটি শনাক্তকরণ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে: ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি, অর্থিক প্রতিষ্ঠান, এন্টারপ্রাইজ ব্যবসা ও টেলিযোগাযোগ খাতকে লক্ষ্য করে হাজারো অত্যাধুনিক সাইবার হুমকির তথ্য দিয়েছে ক্যাসপারস্কি’র গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (জিআরইএটি)। জিআরইএটি মেশিন লার্নিং কৌশল ব্যবহার করে ২০২৪ সালের প্রথমার্ধে অ্যাডভান্সড পারসিসটেন্ট থ্রেটস (এপিটি) শনাক্তকরণে ২৫ শতাংশ বৃদ্ধির রেকর্ড করেছে। ক্যাসপারস্কি সিকিউরিটি নেটওয়ার্ক (কেএসএন) থেকে বিশ্বব্যাপী সাইবার হুমকির তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে।

ক্যাসপারস্কি’র সল্যুশনে যুক্ত মেশিন লার্নিং মডেলগুলো বিপুল পরিমাণে ডেটা প্রক্রিয়া করতে র‍্যান্ডম ফরেস্ট এবং টার্ম ফ্রিকোয়েন্সি-ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি (টিএফ-আইডিএফ) এর মতো কৌশল ব্যবহার করে, যাতে দ্রুত সময়ে যেকোন হুমকি সঠিকভাবে শনাক্ত করা যায়। প্রচলিত শনাক্তকরণ সিস্টেম যেগুলো শনাক্ত করতে পারে না, মেশিন লার্নিং কৌশলগুলোর সমন্বয়ে গঠিত এই ইনডিকেটর অব কম্প্রোমাইজ (আইওসি) সেগুলো শনাক্ত করতে পারে। ফলে, এটি বেনামী হুমকি শনাক্তকরণের মাত্রা উন্নত করে এবং সামগ্রিক হুমকি শনাক্তকরণের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে।

ক্যাসপারস্কি’র চলমান মেশিন লার্নিং সিস্টেম প্রতিদিন লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট প্রক্রিয়া করে হুমকির রিয়েল-টাইম তথ্য সরবরাহ করছে। এই তথ্য বিশ্লেষন করে দেখা গেছে, ২০২৪ সালের প্রথমার্ধে হুমকি শনাক্তকরণ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মেশিন লার্নিং সিস্টেম সল্যুশন সময় হ্রাসের পাশাপাশি সাইবার ঝুঁকি হ্রাস করার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

ক্যাসপারস্কির জিআরইএটি-এর মেটা রিসার্চ সেন্টারের প্রধান আমিন হাসবিনি বলেন, “আমাদের প্রত্যাশার চেয়েও ফলাফল ভালো হয়েছে। এই প্রযুক্তি শনাক্তকরণের নির্ভুলতা উন্নত করেছে এবং সক্রিয় প্রতিরক্ষা কৌশলের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হুমকি মোকাবেলায় এগিয়ে থাকতে সহায়তা করছে। সবার জন্য একটি নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে দায়িত্বশীলতার সঙ্গে এসব টুল ব্যবহারের ওপর নির্ভর করছে সাইবার নিরাপত্তার ভবিষ্যৎ।”

ক্রমাগত পরিবর্তনশীল সাইবার থ্রেট জগতে কার্যকারিতা বজায় রাখতে ক্যাসপারস্কির মেশিন লার্নিং মডেলগুলো নিয়মিতভাবে নতুন ডেটা দিয়ে সংশোধন ও আপডেট করা হয়। নতুন হামলা হওয়ার সাথে সাথে এই মডেলগুলো দ্রুত তথ্য সরবরাহ করে, যাতে প্রতিরক্ষা সিস্টেম বাড়িতে প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা যায়।

সাইবার নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে জাইটেক্স ২০২৪-এ একটি প্যানেলে অংশ নেবে ক্যাসপারস্কি, যেখানে এই গবেষনার ফলাফল নিয়ে আলোচনা করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি