শনিবার, নভেম্বর ২১, ২০২৬
26 C
Dhaka

ভারতে অগ্নিকাণ্ডের জেরে চীনমুখী অ্যাপল

ভারতে টাটা ইলেক্ট্রনিক্সের হোসুর ফ্যাক্টরিতে গত শনিবারের (২৮ সেপ্টেম্বরের) অগ্নিকান্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছে অ্যাপল। টাটার এই প্ল্যান্টেই তৈরি হতো আইফোনের বেশ কিছু কম্পোনেন্ট। উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আসন্ন উৎসবের সিজনকে সামনে রেখে সরবরাহ ঠিক রাখতে বিকল্প খুঁজতে হচ্ছে এখন অ্যাপলকে। সূত্রমতে, চীনের দ্বারস্থ হতে পারে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স ও ইন্ডিপেনডেন্ট।

ভারতের তামিল নাড়ু রাজ্যের হোসুরে অবস্থিত টাটা’র এই ফ্যাক্টরিতেই (প্ল্যান্টে) তৈরি হয় আইফোনের ব্যাক প্যানেলসহ বেশ কিছু পার্টস। এর মধ্যে কিছু কম্পোনেন্ট তৈরি হয় চুক্তিভিত্তিক সরবরাহকারী ফক্সকনের জন্য এবং কিছু টাটার নিজস্ব আইফোন অ্যাসেম্বলির জন্য।

ভারতে অক্টোবর-নভেম্বরের উৎসবের সিজনে আইফোনের মতো প্রিমিয়াম পণ্যের চাহিদা অনেকাংশেই বৃদ্ধি পায়। চাহিদা অনুযায়ী সরবরাহ ঠিক রাখতে তাই নির্দিষ্ট পরিমাণ পণ্য মজুদও রাখতে হয় নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে। 

সম্প্রতি আইফোন ১৬ সিরিজ উন্মোচিত হলেও আসন্ন উৎসবের সিজনে ভারতের বাজারে আইফোন ১৪ ও ১৫ সিরিজের সরবরাহ নিয়েই বিপাকে পড়তে পারে অ্যাপল। কেননা টাটার হোসুর প্ল্যান্টে আইফোন ১৪ ও ১৫ সিরিজের কম্পোনেন্টই মূলত তৈরি হয়।

হংকং-ভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর দেয়া তথ্য অনুযায়ী, উৎসবের সময়ে (অক্টোবর-নভেম্বর) ভারতের বাজারে আইফোন ১৪ ও ১৫ সিরিজের ১৫ লক্ষ ফোন বিক্রির সম্ভাবনা রয়েছে। এই চাহিদার ১০ থেকে ১৫ শতাংশের সরবরাহ নির্ভর করে টাটার হোসুর ফ্যাক্টরির উপর। 

এই ঘাটতি পূরণে চীনের মতো বিকল্প উৎস থেকে ভারতে কম্পোনেন্ট নিয়ে এসে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, টাটার অ্যাসেম্বলিতে তৈরি আইফোন ভারতের বাজারে বিক্রির পাশাপাশি নেদারল্যান্ডস ও আমেরিকাতেও বিক্রি করা হয়। গত অর্থ বছরে টাটার তৈরি ২৫০ মিলিয়ন ডলার মূল্যের আইফোন রপ্তানি করা হয় ভারত থেকে। এমনকি চীনের কয়েকটি অঞ্চলেও রপ্তানি করা হয়েছে টাটার প্ল্যান্টে তৈরি আইফোন।

অ্যাপল পণ্যের সরবরাহকারীরা সাধারণত তিন থেকে চার সপ্তাহের প্রয়োজনীয় ব্যাক প্যানেল নিজেদের কাছে মজুদ রাখে বলে কাউন্টারপয়েন্ট জানিয়েছে। তবে অ্যাপলের প্রকিউরমেন্ট কৌশল সম্পর্কে ধারণা রাখে এমন একটি সোর্সের মতে, অ্যাপল খুব সম্ভবত এখন আট সপ্তাহের মজুদ রাখে। ফলে অগ্নিকান্ডের ঘটায় উৎপাদন ব্যহত হলেও এর নেতিবাচক প্রভাব অচিরেই সরবরাহ ব্যবস্থার উপর পড়বে না।

তবে হোসুর প্ল্যান্টে উৎপাদন দীর্ঘদিন স্থগিত থাকলে অ্যাপলের সামনে বিকল্প খোঁজা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেক্ষেত্রে চীনে নতুন একটি অ্যাসেম্বলি লাইন স্থাপন করে বা অতিরিক্ত শিফটে কাজ করিয়ে ভারতের বাজারে বিদ্যমান চাহিদা পূরণ করতে হবে।

আইফোন তৈরিতে চীনের উপর নির্ভরশীলতা কমানো এবং সার্বিকভাবে চীনের বাইরে নিজেদের সরবরাহ কাঠামোকে (সাপ্লাই চেইনকে) সুসংহত করার লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে ভারতকে গুরুত্বপূর্ণ একটি বিকল্প ভেবেই এগিয়েছে অ্যাপল। এবারে ভারতের টাটা প্ল্যান্টে অগ্নিকান্ডের ঘটনায় চীনের বিকল্প খোঁজার পরিকল্পনা কিছুটা হলেও যে ব্যহত হয়েছে সেটা নিশ্চিত করেই বলা যায়। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি