শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

চার্জে থাকা অবস্থায় মোবাইল বিস্ফোরণে চিকিৎসকের মৃত্যু

টেকভিশন২৪ ডেস্ক: ঘুমের মধ্যেই মোবাইল ফোন বিস্ফোরণে মারা যান ডা. তরিকুল আলম নোমান। বিছানার পাশে মাল্টিপ্লাগে মোবাইল ফোন চার্জ দিয়ে ঘুমাতে যান তিনি। বিস্ফোরণে তার দুই হাত, বুক, নাক-মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর এখন।

ডা. নোমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক এবং ময়মনসিংহ নগরীর জমির মুন্সী বাইলেন এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে। নিহত ডা. নোমানের স্ত্রী ময়মনসিংহ মেডিকেলের এনাটমী বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইসমত আরা।

স্বজন ও পুলিশ জানায়, ডা. নোমান হাসপাতালের দায়িত্বপালন শেষে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে নগরীর পিয়ন পাড়ার নিজ বাসায় আসেন। প্রতিরাতে পরিবারের সদস্যদের সাথে ঘুমালেও দুর্ঘটনার রাতে তিনি আলাদা একটি কক্ষে একা ঘুমাতে যান। ওই সময় নিজের বিছানার একপাশে বরাবরের মতো মোবাইল ফোন মাল্টিপ্লাগে চার্জ দিয়ে ঘুমিয়ে যান। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিটে ফোনটি বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হন ঘুমন্ত ডা. নোমান। এতে তাঁর দুই হাত, বুক, নাক-মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। পরে বিস্ফোরণের শব্দ পেয়ে পরিবারের লোকজন তরিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই তাসরিকুল আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এ ঘটনায়  মামলা করবেন না মর্মে বিনা ময়নাতদন্তে লাশ নেয়ার আবেদন করেন। পুলিশের কাছেও একই রকম একটি আবেদন দেয়া হয়। পরে পুলিশ বিনা ময়নাতদন্তে ডা. নোমানের লাশ পরিববারের কাছে হস্থান্তর করে।

বিকেলে ডা. নোমানের মরদেহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান জানান, তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া মাল্টিপ্লাগটি ও বিস্ফোরিত মোবাইলের ছিন্নভিন্ন অংশ দেখতে পান। বৈদ্যুতিক শটসার্কিটে মাল্টিপ্লাগে আগুন লেগে চার্জ থাকা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয় থাকতে পারে। তবে ফোনটি কোন কোম্পানির তা জানা যায়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি