শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যান্সারের ঝুঁকি নেই!

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি বাড়ার কোন সম্পর্ক নেই। একটি নতুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যালোচনায় এমন তথ্যই উঠে এসেছে। খবর রয়টার্স ও সময় নিউজ।

সময়ের সঙ্গে সঙ্গে তারবিহীন (ওয়্যারলেস) এই প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে কিন্তু সে হারে মস্তিষ্কের ক্যান্সারের প্রবণতা বাড়েনি। মঙ্গলবার ডব্লিউএইচও প্রকাশিত পর্যালোচনায় এই চিত্রই দেখা গেছে।

এই তথ্য এমন লোকেদের বেলায়ও প্রযোজ্য যারা দীর্ঘদিন ধরে ফোন ব্যবহার করছেন। এমনকি যারা এক দশকেরও বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করছেন।

এ বিষয়ে ১৯৯৪-২০২২ সালের মধ্যে ৬৩ টি গবেষণা চালানো হয়েছে। অস্ট্রেলিয়ান সরকারের বিকিরণ সুরক্ষা কর্তৃপক্ষসহ ১০টি দেশের মোট ১১ জন গবেষণাকারীর করা মূল্যায়নের পর  চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মোবাইল ফোনের পাশাপাশি টিভি, বেবি মনিটর এবং রাডারে ব্যবহৃত রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাবগুলো মূল্যায়ন করে এই পর্যালোচনা দেয়া হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার মহামারীবিদ্যার অধ্যাপক ও পর্যালোচনাটির কো- অথর মার্ক এলউড বলেন, ‘বিষয়টি নিয়ে গবেষণা করে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যান্সারের ঝুঁকি বাড়ার কোন যোগসূত্র পাওয়া যায়নি।’

পর্যালোচনাটি প্রাপ্তবয়স্কদের এবং শিশুদের মস্তিষ্কের ক্যান্সারের পাশাপাশি পিটুইটারি গ্রন্থি, লালা গ্রন্থি এবং লিউকেমিয়াসের ক্যান্সারের ঝুঁকি ও এর সঙ্গে মোবাইল ফোন ব্যবহারের সম্পর্কের ওপর করা হয়েছে।

ডব্লিউএইচও এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো আগে বলেছিল মোবাইল ফোন ব্যবহারে এর বিকিরণ থেকে স্বাস্থ্যের নেতিবাচক প্রভাবের কোনও নিশ্চিত প্রমাণ নেই। তবে তখন এ বিষয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছিল তারা।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি