সোমবার, জুন ১৫, ২০২৬
33.9 C
Dhaka

সাবেক প্রতিমন্ত্রী পলক বিমানবন্দরে আটক

টেকভিশন২৪ ডেস্ক : সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের দিকে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা। খবর ইত্তেফাক।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লির যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

এখন পর্যন্ত জানা যাচ্ছে— শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন জুনাইদ আহমেদ পলক।  তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা ভারত পালানোর পর থেকেই খোঁজ ছিল না পলকের। তিনি দেশে আছেন না কি বিদেশে পালিয়েছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।

গত সোমবার (৫ আগস্ট) তাঁর ব্যক্তিগত সহকারী গণমাধ্যমকে বলেন, রোববার (৪ আগস্ট) রাতের পর থেকে পলকের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই নাটোরের সিংড়ায় জুনাইদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এদিন বিকেল ৪টা নাগাদ সিংড়া উপজেলা সদরের গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন জ্বালিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি