মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
24.2 C
Dhaka

মিডরেঞ্জে মিডিয়াটেকের নতুন চিপসেট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক : মিডরেঞ্জের ডিভাইসের জন্য নতুন চিপসেট উন্মোচন করেছে মিডিয়াটেক। ডাইমেনসিটি ৮২৫০ নামে এটি আনা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, ২০২২ সালে বাজারে আনা ডাইমেনসিটি ৮২০০ চিপসেটের আপডেটেড ভার্সন।

ডাইমেনসিটি ৮২৫০ চিপসেটটি আগের ভার্সনের মতো তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) চার ন্যানোমিটার এনফোর প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এটি একটি অক্টা-কোর প্রসেসর। এতে চারটি উচ্চ ক্ষমতাসম্পন্ন আর্ম করটেক্স এ সেভেনটি এইট কোর রয়েছে, যার একটি ৩ দশমিক ১ ও বাকিগুলো ৩ গিগাহার্টজ ক্লকস্পিডে কাজ করতে সক্ষম। ব্যাকগ্রাউন্ডে সব ধরনের কাজ পরিচালনার জন্য চিপসেটে চারটি বিদ্যুৎসাশ্রয়ী করটেক্স এ ফিফটি ফাইভ কোর রয়েছে।

গ্র্যাফিকস প্রসেসিংয়ের জন্য চিপসেটটিতে মালি জি৬১০ এমসিসিক্স জিপিইউ দেয়া হয়েছে। কোম্পানির দাবি, এটি সব ধরনের অ্যাপ থেকে শুরু করে গেমিংয়ে ব্যবহারকারীদের চাহিদা পূরণে সক্ষম। মিডিয়াটেকের নতুন চিপসেটটি হাই রিফ্রেশ রেটের সুবিধাও দেবে। ব্যবহারকারীরা ফুল এইচডিপ্লাস ডিসপ্লের সঙ্গে ১৮০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করতে পারবে। অন্যদিকে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ কিউএইচডিপ্লাস ডিসপ্লেও ব্যবহার করা যাবে।

মেমোরির দিক থেকে ৮২৫০ চিপসেটটি প্রতি সেকেন্ডে ৬ হাজার ৪০০ মেগাবাইট ডাটা আদান-প্রদানে সক্ষম এলপিডিডিআরফাইভ র‍্যাম ব্যবহারের সুযোগ দেবে। এছাড়া এতে ইউএফএস ৩.১ দেয়া হয়েছে। চিপসেটটিতে যে ইন্টিগ্রেটেড ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি) রয়েছে, সেটি ১৪বিটে এইচডিআর ছবি প্রসেস করতে পারবে বলেও দাবি মিডিয়াটেকের।

কানেক্টিভিটির দিক থেকে ডাইমেনসিটির এ চিপসেট এগিয়ে রয়েছে। এতে ফাইভজি মডেম ব্যবহারের সুবিধা রয়েছে, যা প্রতি সেকেন্ডে ৪ দশমিক ৭ গিগাবাইট গতিতে ডাউনলোড সুবিধা দেবে। ফলে ব্যবহারকারীরা পরবর্তী প্রজন্মের সেলুলার ডাটা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি