শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
30 C
Dhaka

‘নিজের বলার মতো একটি গল্প’ সহ আরো ৩ প্রতিষ্ঠানের সাথে সরকারের সমঝোতা

টেকভিশন২৪ ডেস্ক: স্টার্টআপদের কল্যানে এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প ৪টি প্রতিষ্ঠানের সাথে ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার সমঝোতা স্বারক স্বাক্ষর করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের iDEA প্রকল্পের সভাকক্ষে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এর উপস্থিতিতে আগারগাঁও-এর আইসিটি টাওয়ারে Bangladesh Institute of ICT in Development (BIID), Coders Trust Bangladesh, নিজের বলার মতো একটি গল্প এবং The Innovation, Creativity and Entrepreneurship (ICT), Center এর সাথে iDEA প্রকল্পের চারটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিআইআইডি প্রতিষ্ঠানটির সাথে আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা এবং বাকি অন্য ৩টি প্রতিষ্ঠানের সাথে iDEA প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক উক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণের সাথে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন। সমঝোতা স্বারক অনুযায়ী, বিআইআইডি মহিলা উদ্যোক্তাদের জন্য একটি প্রোগ্রামের আয়োজন করবে যেখানে আইডিয়া প্রকল্প সহোযোগী পার্টনার হিসেবে থাকবে এবং এই প্রোগ্রামটি মহিলা উদ্যোক্তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

‘নিজের বলার মতো একটি গল্প’ ফাউন্ডেশনটির একটি অত্যাধুনিক ই-ল্যাব রয়েছে যা iDEA প্রকল্প ব্যবহার করার সুযোগ পাবে। একইসাথে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে স্টার্টআপদের দক্ষতা ও জ্ঞান ‍বৃদ্ধিতে গ্রুমিং, মেন্টরিং এবং ট্রেনিং প্রদান করবে। নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনটি পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ।

কোডারস ট্রাস্ট বাংলাদেশে এবংআইডিয়া প্রকল্প একে অপরকে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ফ্রন্টিয়ার টেকনলজিস বিষয়ক গবেষণায় সহায়তার পাশাপাশি বিভিন্ন উন্নয়মূলক প্রোগ্রাম আয়োজন করবে এবং Coders Trust Bangladesh তথ্য-প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করবে যা স্টার্টআপদের বিকাশের জন্য সহায়ক হিসেবে কাজ করবে।

আইসিই, সেন্টার আইডিয়া প্রকল্পের সাথে যৌথভাবে রিসার্চ, ডেভেলপমেন্ট ও উদ্যোক্তা সংস্কৃতির বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে একসাথে কাজ করবে।

উল্লেখ্য যে, আইডিয়া প্রকল্প থেকে এখন পর্যন্ত ১৫৮টি উদ্যোক্তাকে দেওয়া হয়েছে প্রি-সীড গ্র্যান্ট। আর্থিক অনুদানপ্রাপ্ত স্টার্টআপদের মেন্টরিং, ট্রেনিং ও ধারাবাহিক পরামর্শ প্রদানের মাধ্যমে তাদের উদ্ভাবনী ধারনাকে টেকসই বিজনেস মডেলে রূপান্তর করতে সহায়তা প্রদান চলমান রয়েছে। এসকল স্টার্টআপ কোম্পানীতে ইতোমধ্যে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ কর্মসংস্থান উৎপাদনশীল বিধায় তা অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি আরো সফল উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি