বুধবার, জুন ১০, ২০২৬
27.1 C
Dhaka

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং- ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ২৭ জানুয়ারি ২০২৪ ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরাই মূখ্য তাই অনুষ্ঠানে প্রথাগতভাবে কোন প্রধান অতিথি রাখা হয়নি তবে ৬ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে যাদের মধ্যে ৪ জন এই দেশের স্বনামধন্য সংস্কৃতি কর্মী। এরা হলেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও লেখক বৃন্দাবন দাস, অভিনেত্রী শাহনাজ খুশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা অনুষদের সহকারি অধ্যাপক তামান্না রহমান ও দিব্য জ্যোতি এবং অন্য ২ জন বিশ্ববিদ্যালয়ের এলমনাস বিটিআরসি’র উর্ধ্বতন সহকারি পরিচালক তৌসিফ শাহরিয়ার ও প্রথম আলোর সিনিয়র ফটোজার্নালিষ্ট সাবিনা ইয়াসমিন ।

অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে আশা ও ভরসার জায়গা থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিকে আপনাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য পছন্দ করেছেন তা যথার্থ দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে আমরা গ্রহণ করেছি। এই আস্থা এবং বিশ্বাস অক্ষুন্ন রেখে নতুনদের মানবিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা এখন আমাদের প্রধান গুরুত্বের বিষয়।

সকাল থেকেই আনন্দমুখর পরিবেশে সদ্য বিশ্ববিদ্যালয়ে পা দেয়া শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস জুড়ে বিচরণ করে। তাদের উল্লাসে ড্যাফোডিল স্মার্ট সিটির গ্রীন ক্যাম্পাস যেন আলোড়িত হয় এক নতুন রঙে, নতুনত্বের স্বাদে। ‘ওরিয়েন্টশন প্রোগ্রাম স্প্রিং -২০২৪ অনুষ্ঠানে নবীনরা নেচে গেয়ে আনন্দমুখর পরিবেশে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা করে।

আয়োজনে শুরুতে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান রাজু নবীনদের অনুষ্ঠানটি পরিচালনায় উৎসাহ দেন এবং বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে নবীন শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিয়মাবলী সম্পর্কেও ধারণা প্রদান করা হয়। অতিথিগণ তাদেও প্রতিক্রিয়া ব্যক্ত করে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ‘লার্ন এন্ড উইন’ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদেও হাতে পুরস্কার তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী নাবিলা ইসলাম এবং পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের নবীন শিক্ষার্থী মোবাশ্বেরা ইসলাম মিথি’র যৌথ উপস্থাপনায় ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে চমৎকার এ আয়োজনের সমাপ্তি ঘটে। পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ”SKILL” শীর্ষক মানব লগো তৈরী করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি