শনিবার, আগস্ট ২২, ২০২৬
34 C
Dhaka

এআই প্রযুক্তি আনছে রাশিয়া

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বর্তমানে পশ্চিমা দেশগুলো একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে। এ আধিপত্য মোকাবিলায় নতুন প্রযুক্তি তৈরির পরিকল্পনা করছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জার্নি কনফারেন্সে এমনই ঘোষণা দিয়েছেন। দ্য বিজনেস ইনসাইডার। গত শুক্রবার ওই সম্মেলনে শক্তিশালী প্রযুক্তিটির ওপর পশ্চিমা দেশগুলোর প্রভাব মোকাবিলায় নিজেদের এআই বিকাশের জন্য একটি নতুন জাতীয় কৌশল পরিকল্পনার ঘোষণা দেন পুতিন। তিনি বলেন, আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার দেশীয় মডেলগুলো অবশ্যই বিশ্ব সংস্কৃতির সব সম্পদ ও বৈচিত্র্য, ঐতিহ্য, জ্ঞান এবং সব সভ্যতার প্রজ্ঞা প্রতিফলিত করবে। রাশিয়া জেনারেটিভ এআই এবং মেশিন লার্নিং মডেলগুলোতে তাদের গবেষণা আরও জোরদার করবে।

এই লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া তাদের সুপারকম্পিউটিং শক্তি বাড়াবে এবং শীর্ষ স্তরের এআই শিক্ষার উন্নয়ন করবে। একই সঙ্গে আইন পরিবর্তন করতে এবং তার লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতেও কাজ করবে।

পশ্চিমা এআই মডেলগুলোর পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পুতিন বলেন, ‘আপনারা ভালো করেই জানেন যে, কিছু পশ্চিমা সার্চ ইঞ্জিন, সেইসঙ্গে নতুন উদ্ভাবিত কিছু প্রযুক্তি প্রায়ই পক্ষপাতদুষ্ট কাজ করে। তারা রাশিয়ান সংস্কৃতিকে বিবেচনায় নেয় না, কখনো কখনো আমাদের সংস্কৃতিকে উপেক্ষা করে এবং বাতিল করে। তিনি বলেন, হাজার হাজার আইটি কর্মী সামরিক সংহতি এড়িয়ে চলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে কম্পিউটারের যন্ত্রাংশগুলোর সুবিধাজনক ব্যবহার অবরুদ্ধ হয়েছে। ইংরেজি ভাষী দেশগুলো এখন এআই গবেষণায় আধিপত্য বিস্তার করেছে। স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ফর হিউম্যান-সেন্টারেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এইচএআই) অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে সর্বোচ্চ সংখ্যক মেশিন লার্নিং সিস্টেম রয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেই রয়েছে ১৬টি এবং যুক্তরাজ্যে রয়েছে ৮টি। বিপরীতে এইচএআই তথ্য বলছে, রাশিয়ার কাছে মাত্র একটি মেশিন লার্নিং সিস্টেম রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি