বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
29 C
Dhaka

আইএসপিএবি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ চলছে শ্যামলী ক্লাব মাঠে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর আয়োজনে প্রথমবারের অনুষ্ঠিত হয় ”আইএসপিএবি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩”। রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে পাচঁ দিনব্যাপী (২৮ সেপ্টেস্বর-২ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট টুর্নামেন্টটি। ১৬টি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে টুর্নামেন্টে।

গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) আইএসপিএবি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন করেন প্রধান অতিথি বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি’র পরিচালক এম এ তালেব হোসেন, মো. আব্দুর রাজ্জাক ও মো. আসাদুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন আইএসপিএবি’র মহাসচিব নাজমুল করিম ভূইয়া এবং সভাপতিত্ব করেন আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসি’র উপ-পরিচালক জাকির হোসাইন খান, আইএসপিএবি’র যুগ্ম মহাসচিব মো. আব্দুল কাইয়ুম রাশেদ, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান সুজন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম।

শ্যাম সুন্দর সিকদার বলেন, বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। উৎবমুখর পরিবেশে আবেগ প্রবণ হয়ে এই খেলা তারা উপভোগ করে। এই টুর্নামেন্টে বিটিআরসি’র দুইটি দল অংশ নিচ্ছে। তবে যেহেতু সবাই অপেশাদার খেলোয়াড় তাই আমি চাই খেলতে গিয়ে কেউ যেনো শারীরিকভাবে অসুসস্থ হয়ে না পড়েন সেই দিকটা খেয়াল রাখবেন। খেলা আনন্দমুখর ও প্রতিযোগিতামূলক হবে, এতে কোনো সন্দেহ নেই।

ইমদাদুল হক বলেন, ফুটবলের পর এবারই প্রথম আমরা ক্রিকেট টুর্নামেন্ট করছি। আমরা চাই এই ধারাবাহিকতায় প্রতি বছর আমরা ক্রিকেট টুর্নামেন্ট করবো। আইএসপিএবি চায় কাজের ফাঁকে দেশজুড়ে ছড়িয়ে থাকা সদস্যদের জন্য বিনোদনের ব্যবস্থা করতে। এজন্য ঢাকার বাইরের শাখা সংগঠন থেকে এই টুর্নামেন্টে টিম দিয়েছে সদস্যরা। এই ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছর করার ঘোষণা দেন তিনি।

অংশগ্রহণকারি ১৬টি দল
বিটিআরসি-১, বিটিআরসি-২, বিএসসিসিএল, বিটিসিএল, এসএসডি টেক লিমিটেড, চাটগাইয়া নওজোয়ান, ফাইবার অ্যাট হোম, ঢাকা কিং, স্টারডাস্ট ক্রিকেট টিম, রেইস অনলাইন লিমিটেড, ব্রাক নেট লিমিটেড, এক্সপার্ট অনলাইন, এডিএন টেলিকম লিমিটেড, সার্চ আইটি, রংপুর ডিভিশনাল টিম, ডিজি যাদু ব্রডব্যান্ড লিমিটেড।

গতকালের খেলার ফলাফল: গতকাল ৩টি খেলা অনুষ্ঠিত হয়। বিটিসিএল’র সঙ্গে এসএসডি টেক কার্নিভাল ২০৩ রানে জয় পেয়েছে। বিএসসিসিএল দলের বিপক্ষে ১৫০ রানে জয়ী হয়েছে বিটিআরসি সিক্সর্সাস। চাটগাইয়া নওজোয়ান দলের বিপক্ষে ১ উইকেটে জয় পায় ফাইবার অ্যাট হোম।
এসএসডি টেক কার্নিভাল, বিটিআরসি সিক্সর্সাস এবং ফাইবার অ্যাট হোম কোয়ার্টার ফাইনালের যায়গা করে নেয়।

আইএসপিএবি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর প্লাটিনাম স্পন্সর ফাইবার অ্যাট হোম এবং উইন্ডস্ট্রম। সিলভার স্পন্সর টিপি লিংক- এক্সেল টেকনোলজিস, নেটিস- স্মার্ট টেকনোলজিস, টিবিএস অ্যাভেইস এবং সাউথ বাংলা কমপিউটার্স।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি