সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
33 C
Dhaka

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ, আকর্ষণীয় ও আনন্দদায়ক করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার ‘গেম জোন’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো আলাদা অ্যাপ ডাউনলোড বা ইনস্টল ছাড়াই সরাসরি বিকাশ অ্যাপের মধ্যেই বিভিন্ন ধরনের গেম খেলা এবং অনলাইন টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন গেমাররা।

অ্যাপের হোমস্ক্রিনে থাকা ‘গেম জোন’ আইকনে ক্লিক করলেই ব্যবহারকারীরা চলে যেতে পারবেন গেমিং প্ল্যাটফর্মে। সেখানে রেসিং, অ্যাকশন, আর্কেড, অ্যাডভেঞ্চার, স্পোর্টস এবং পাজলসহ বিভিন্ন ক্যাটাগরির গেম থেকে নিজেদের পছন্দের গেম বেছে নিয়ে খেলতে পারবেন গেমাররা।

শুধু গেম খেলার সুযোগই নয়, ‘বিকাশ গেম জোন’-এ নিয়মিত আয়োজন করা হয় টুর্নামেন্ট। ফলে গেমাররা নিজেদের সুবিধামতো সময় বেছে নিয়ে প্রতিযোগিতামূলক গেমিংয়ে অংশগ্রহণ করতে পারছেন এবং উপভোগ করতে পারছেন আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা।

ফুটবল উম্মাদনার এই সময়ে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকাশ অ্যাপের এই নতুন ফিচারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ১৬ জন তারকা ফুটবলার এবং বিকাশ-এর চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ফুটবল প্রেমীদের এই সময়কে আরও রঙিন করে তুলতে চালু করা হয় নতুন গেম ‘হামজা ভার্সেস ওয়ার্ল্ড’ গেমটি। বিকাশ অ্যাপে কুপন ব্যবহার করে এক্সক্লুসিভ গেমটি মাত্র এক টাকায় খেলার সুযোগ পাবেন গ্রাহকরা। ফুটবল মাঠে গ্রাহক নিজেই হামজা হয়ে পছন্দের প্রতিপক্ষ দলের সাথে গেমটি খেলার সুযোগ পাবেন।

বিকাশ অ্যাপের যেকোনো গ্রাহক ‘গেম জোন’-এ প্রবেশ করে সাপ্তাহিক ও মাসিক সাবস্ক্রিপশন নিয়ে বিভিন্ন গেম খেলতে পারবেন। একবার সাবস্ক্রাইব করলে বিভিন্ন মার্চেন্ট এর ১০০ এরও বেশি গেম খেলার সুযোগ পাবে ‍গেমাররা। ব্যবহারকারীরা চাইলে গেম জোন অপশন থেকেই যেকোনো সময় তাদের সাবস্ক্রিপশন বাতিলও করতে পারবেন। বিকাশ এর গেম জোন অপশন থেকে বিভিন্ন ধরনের টুর্নামেন্টও খেলার সুযোগ থাকবে। টুর্নামেন্ট অংশ নিয়ে বিভিন্ন ধরনের পুরস্কার জেতারও সুযোগ রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি